তানিউল করিম জীম,বাকৃবি প্রতিনিধি।।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিজ্ঞানী সমিতির (বিনাসা) নির্বাচন-২০১৯ সম্পন্ন হয়েছে। ১৩ সদস্য বিশিষ্ট দুটি পরিষদ এখানে প্রতিদ্বন্দ্বিতা করে। নবগঠিত এ পরিষদে সভাপতি হিসেবে উদ্ভিদ প্রজনন বিভাগের ড. মো. আব্দুল মালেক এবং সাধারণ সম্পাদক হিসেবে বায়োটেকনলজি বিভাগের ড. মো. হারুন-অর-রশিদ মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার (০৩ অক্টোবর) বিকাল ৫টায় বিনাসা নির্বাচন কমিশনার ড. মো. হোসেন আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়। সকাল ১১ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলে ভোটগ্রহণ কার্যক্রম।
নতুন পরিষদের অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মৃত্তিকা বিজ্ঞান বিভাগের ড. মো. আজিজুল হক, সহ-সাধারণ সম্পাদক কৃষি অর্থনীতি বিভাগের মোহাম¥দ রাশিদুল হক, কোষাধ্যক্ষ মৃত্তিকা বিজ্ঞান বিভাগের ড. মো. হাবিবুর রহমান, সমাজ কল্যান সম্পাদক ফলিত গবেষণা ও সম্প্রসারণ বিভাগের মো. ইমদাদুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কৃষি অর্থনীতি বিভাগের সাইফুল ইসলাম ও প্রচার ও প্রকাশনা সম্পাদক ফলিত গবেষণা ও সম্প্রসারণ বিভাগের মো. আব্দুর রউফ ।
এছাড়াও সদস্য হিসেবে কৃষি প্রকৌশল বিভাগের মো. আকতারুল ইসলাম, ক্রপ ফিজিওলজি বিভাগের ড. মাহবুবা খাতুন, জামালপুর উপকেন্দ্রের শামীম আকরাম, মাগুরা উপকেন্দ্রের সুশান চৌহান ও কৃষিতত্ত্ব বিভাগের মো. হাবিবুর রহমান নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ডিসেম্বরে বিনাসার সর্বশেষ নির্বাচন হয়। এরপর ২০১৬ সালের ডিসেম্বরে সেই কমিটির মেয়াদ উত্তীর্ণ হলেও বিভিন্ন কারণ দেখিয়ে নতুন নির্বাচনের ব্যবস্থা করা হয়নি। দীর্ঘ ৩ বছর পর এই নির্বাচনের ব্যবস্থা করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
