রফিকুল আলম বকুল, মেহেরপুর প্রতিনিধি।।
মেহেরপুরের এ. এল. এম জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণীর ছাত্রী চেলসি স্পর্শ মন্ডল জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ লোকনৃত্যে জেলায় প্রথম স্থান অর্জন করেছে। এছাড়াও স্পর্শ জাতীয় শিশু প্রতিযোগিতা ২০২১ সাধারণ নৃত্যে ক এবং খ বিভাগে জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে ।
এর আগে স্পর্শ জাতীয় শিশু একাডেমি আয়োজিত রবীন্দ্র নৃত্যে প্রথম ও শিশু নৃত্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে। এ সাফল্যে এ. এল.এম জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ পরিবারের সবাই আনন্দিত ও গর্বিত। প্রতিষ্ঠানের অধ্যক্ষ রবিউল ইসলাম বলেন, অত্যন্ত মেধাবী স্পর্শ আমাদের প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করেছে তার এ সাফল্যে আমরা গর্বিত।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সভাপতি ইন্জিনিয়ার এ এল এম জিয়াউল হক তার ব্যক্তিগত ফান্ড থেকে স্পর্শ মন্ডলের জন্য ৫০০০ টাকা পুরষ্কার ঘোষনা করেন। জেলায় প্রথম হওয়াতে স্পর্শ মন্ডল তার ৯ বছরের কঠোর সাধনা ও পরিশ্রম সার্থক হয়েছে উল্লেখ করেন।
সে তার বাবা মা ও প্রতিষ্ঠানের সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্পর্শ মন্ডলের বাবা শিক্ষক দিপক মন্ডল অনুভুতি ব্যক্তকালে বলেন, আমার মেয়ের এই সাফল্যে বাবা হিসেবে আমি গর্বিত। আমি আশা করবো আমার মেয়ে বিভাগীয় পর্যায়ও শ্রেষ্ঠত ধরে রাখুক। সবার কাছে মেয়ের জন্য দোয়া কামনা করেন তিনি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
