অনলাইন ডেস্ক।।
প্রাণঘাতী করোনাভাইরাসের দাপটে থমকে গিয়েছিল গোটা বিশ্বের অর্থনীতি। ভাইরাস ঠেকাতে বিশ্বব্যাপী লকডাউনের ধকল সামলাতে ভীষণ চিন্তায় পড়েছিল বিভিন্ন দেশ।
করোনা মহামারীকালে মূল্যস্ফীতির কারণে প্রতি ৩০ ঘণ্টায় একজন করে নতুন শতকোটিপতি বা বিলিয়নিয়ার তৈরি হয়েছে। এর ফলে আগামী বছর প্রতি ঘণ্টায় গড়ে ৩০ হাজার ৩০৩ জন চরম দরিদ্র হয়ে পড়তে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।
মহামারীর কারণে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি বেড়ে জীবনযাত্রার ব্যয় বাড়লেও এই বিশ্বে নতুন করে ৫৭৩ জন ব্যক্তি শতকোটিপতি বা বিলিয়নিয়ার হয়েছে। অর্থাৎ প্রতি ৩০ ঘণ্টায় শতকোটিপতি হয়েছে একজন।
এদিকে মহামারীর সুবাদে যারা শতকোটিপতি হয়েছে, তাদের ওপর ‘সংহতি কর’ আরোপের আহ্বান জানিয়েছে অক্সফাম। সংস্থাটি বলছে, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির শিকার লোকজনকে সহায়তার জন্য এ কর আরোপ করা উচিত। পাশাপাশি মহামারী থেকে টেকসই পুনরুদ্ধার তহবিলেও এ কর কাজে লাগানো যাবে।
অক্সফাম জানায়, কোটিপতিদের সম্পদের ওপর বার্ষিক ২ শতাংশ ও শতকোটিপতিদের সম্পদের ওপর বার্ষিক ৫ শতাংশ করারোপ করা হলে এক বছরে ২ দশমিক ৫২ ট্রিলিয়ন মার্কিন ডলার অর্থ সংগ্রহ করা যাবে। যা দিয়ে বিশ্বের ২৩০ কোটি মানুষের দারিদ্র্য দূরীকরণ, পর্যাপ্ত টিকা তৈরি ও দরিদ্র দেশগুলোর মানুষের সর্বজনীন স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা সম্ভব। সূত্র: অক্সফাম, মার্কেট ওয়াচ, ইন্ডিপেন্ডেন্ট ইউকে
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
