এইমাত্র পাওয়া

শিক্ষা প্রতিষ্ঠানের স্যানিটেশন তথ্য চেয়েছে শিক্ষা অধিদপ্তর

স্কুল ও মাদরাসার স্যানিটেশনের সুযোগ সুবিধা সংক্রান্ত তথ্য ছক আকারে পাঠাতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কতগুলো টয়লেট আছে কতগুলো ছাত্র ছাত্রীর জন্য কতটি টয়লেট প্রয়োজন। তার চাহিদা দিতে বলা হয়েছে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে এ তথ্য দিতে জেলা শিক্ষা কর্মকর্তাদের বলা হয়েছে।

গতকাল মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এ বিষয়ে একটি পরিপত্র জারি করে ।

অধিদপ্তর সূত্রে জানা যায়, যেসব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের জন্য আলাদা টয়লেট নেই তার চাহিদা প্রস্তুত করে জেলা শিক্ষা অফিসারদের কাছে পাঠাতে বলা হয়েছে।

http://www.educationbangla.com/media/PhotoGallery/2019March/Planing-120191003092431.jpg

জানা গেছে, এসব তথ্য পাঠাতে জেলা শিক্ষা কর্মকর্তাদের নির্ধারিত ছক পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ছকে উপজেলা ও স্কুল-মাদরাসার নাম উল্লেখ করে, তা পরিচালনার ধরণ, শিক্ষার্থী সংখ্যা, স্থাপনের বছর, স্থাপন খরচের উৎস, বিদ্যমান টায়লেটের সংখ্যা, প্রতিষ্ঠানে নতুন টয়লেটের চাহিদা এবং পানযোগ্য বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে কিনা তা জানতে চাওয়া হয়েছে জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে। ছকে এসব প্রতিষ্ঠান সরকারি, এমপিওভুক্ত বা বোর্ড স্বীকৃতপ্রাপ্ত কিনা তা উল্লেখ করতে বলা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.