নাজমুল হুদা ।।
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার শেখ হেলাল উদ্দীন কলেজের স্বপন দাশ অডিটোরিয়ামে আজ সোমবার সকাল ১১ টায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ২০০০ সালে গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী থাকা কালে ৩০ জুন ২০০০ খ্রি. শেখ হেলাল উদ্দীন কলেজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন। তাছাড়া তিনি কলেজের একজন শুভাকাঙ্খী হিসেবে সার্বক্ষণিক তদারকি করেন। মাননীয় মেয়র এখন ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন আছেন। তাঁর সুস্থতা কামনায় সহকারী অধ্যাপক মোঃ হোসাইন ছায়েদীনের উপস্থাপনায় কলেজ অধ্যক্ষ বটু গোপাল দাসের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠান শুরু হয়।
দোয়া অনুষ্ঠানে আলোচনা করেন সহকারী অধাপক দীন মহম্মদ মোল্লা, মৃত্যুঞ্জয় কুমার দাস,সেখ তারিকুল ইসলাম, শেখ শামীম ইসলাম, মোসা: আতাউন্নেছা। আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের সুস্থতা কামনায় এসময় বিবৃতি দিয়েছেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্থানীয় সরকার বিশেষজ্ঞ বিশিষ্ঠ কলামিস্ট স্বপন দাশ, কলেজ গভর্ণিং বডির সদস্য শুভদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুকুল ইসলাম, গৌরম্ভা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দীন গাজী, এ্যাড. নব কুমার চক্রবর্ত্তী, ডাঃ উৎপল কুমার দেবনাথ, শিক্ষক প্রতিনিধি অপূর্ব লাল সাহা, বীনা রানী মন্ডল, অভিভাবক সদস্য মোঃ হাফিজুর রহমান, মনজিলা খাতুন প্রমুখ। উল্লেখ্য খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ খরব রাখছেন বাগেরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীন এবং খুলনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা শেখ সালাউদ্দীন জুয়েল। সর্বশেষ ডাঃ সাহাজান আলী গাজীর পরিচালনায় দোয়া অনুষ্টানের মধ্য দিয়ে সভা শেষ করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
