ঢাবি ও নোবিপ্রবি ওশানোগ্রাফীর মধ্যে সমঝোতা চুক্তি

বাংলাদেশের সমুদ্র গবেষণায় প্রতিশ্রুতিশীল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ওশানোগ্রাফী এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ওশানোগ্রাফীর সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (১০মে) ঢাবি উপাচার্য অফিসে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এই সমঝোতা চুক্তির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সাথে বঙ্গোপসাগরে যৌথভাবে গবেষণার নতুন দ্বার উন্মোচিত হয়।

সমঝোতা চুক্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ঢাবি কোষাধ্যক্ষ প্রফেসর মমতাজ উদ্দিন আহমেদ এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন নোবিপ্রবি উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল বাকী।

এ সময় উপস্থিত ছিলেন ঢাবি উপাচার্য ড. মো. আখতারুজ্জামান, নোবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ দিদার-উল আলম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এ.এস.এম. মাকসুদ কামাল, নোবিপ্রবির শিক্ষা বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। ঢাবি ওশানোগ্রাফী বিভাগের চেয়ারম্যান জনাব কে এম আজম চৌধুরী এবং নোবিপ্রবি ওশানোগ্রাফী বিভাগের চেয়ারম্যান জনাব নাজমুস সাকিব খান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.