সজল আহমেদ ।।
বাগেরহাটের ফকিরহাটে দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতিমূলক সভা সোমবার (০৯ মে) দুপুর ১টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, এসিল্যান্ড বিধান কান্তি হালদার, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহ্ মো. মহিবুল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীস কুমার নন্দী, উপজেলা কৃষি সম্প্রসালন কর্মকর্তা কৃষ্ণা সরকার, ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, মো. ইউনুস আলী শেখ, মো. ফারুকুল ইসলাম ওমর, এমডি সেলিম রেজা, মো. জাহিদুল ইসলাম মোড়ল, সরদার আমিনুর রশিদ মুক্তি প্রমূখ। এসময় বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, গনমাধ্যমকর্মী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
