এইমাত্র পাওয়া

এসএসসির ফরম পুরনের সময় বৃদ্ধি

অনলাইন ডেস্ক।।

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে। আজ সোমবার থেকে ১৬ মে পর্যন্ত এই সময় বাড়ানো হলো।

গতকাল রবিবার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি পরীক্ষা-২০২২-এর ফরম পূরণের বর্ধিত সময়কাল ৯ থেকে ১৬ মে এবং অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৭ মে।

রুটিন অনুযায়ী, এ বছরের এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা আগামী ১৯ জুন। শেষ হবে ৬ জুলাই।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.