রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, তারা জাপানের ৬৩ জন ব্যক্তির ওপর রাশিয়ায় প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে।
এ তালিকায় রয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদা, পররাষ্ট্রমন্ত্রী ইয়োসিমাসা হায়াসি, প্রতিরক্ষামন্ত্রী নবো কিসি , সরকারের অন্যান্য সদস্য ও সাংবাদিক।
রাশিয়ার বিরুদ্ধে প্রকাশ্যে অগ্রহণযোগ্য কর্মকান্ডে লিপ্ত হওয়ার কারণে জাপানের প্রধানমন্ত্রীসহ ৬৩ জনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
যাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা রাশিয়ায় অনির্দিষ্টকালের জন্য প্রবেশ করতে পারবেন না।
এদিকে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর এশিয়ার একমাত্র দেশ হিসেবে জাপান প্রকাশ্যে রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছে৷
যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর মতো তারা রাশিয়ার অর্থনীতির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে৷
সূত্র: আল জাজিরা
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
