তাপমাত্রা বাড়বে ধীরে ধীরে

অনলাইন ডেস্ক।।

খুলনা, বরিশাল ও চট্টগ্রামে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কেটে গেছে রংপুর, সিলেট, রাজশাহী ও ময়মনসিংহ অঞ্চলের মেঘ। ফলে গত দুদিনের তুলনায় আজ বুধবার আবহাওয়া পরিস্থিতির উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, আন্দামান সাগরে লঘুচাপ নিয়ে পূর্বাভাস রয়েছে। ধারণা করা যায়, শুক্রবার নাগাদ লঘুচাপটি তৈরি হয়ে যাবে। লঘুচাপটি সুপার সাইক্লোনে রূপ নিতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে আবহাওয়া অফিস জানিয়েছিল, বছরের এপ্রিল ও মে মাস হচ্ছে ঘূর্ণিঝড় প্রবণ মাস। আর মে মাসের শুরুতেই আন্দামান সাগরে এই লঘুচাপটি নিয়ে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বাংলাদেশ লঘুচাপটির লক্ষ্য হতে যাচ্ছে। এটি পরে সুনির্দিষ্ট ঘূর্ণিঝড়ে রূপ নেবে। ঘূর্ণিঝড়টির নাম হবে আসানি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.