ঝিনাইদহে ভেটেরিনারি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ক্লাস-পরীক্ষা চালু এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনাপত্তি পত্র পাওয়ার দাবিতে আবারো সড়ক অবরোধ করে অনশন কর্মসূচি পালন করেছে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীরা।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সদর উপজেলার হলিধানী এলাকার কলেজের সামনে এ কর্মসূচি পালন করে তারা। এতে বন্ধ হয়ে যায় ঝিনাইদহ ও চুয়াডাঙ্গাগামী সকল প্রকার যানবাহন। ভোগান্তিতে পড়ে ওই সড়কে চলাচলকারী যাত্রীরা।

এসময় শিক্ষার্থীরা অভিযোগ করে, কলেজটি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়েছে। কিন্তু যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনাপত্তিপত্র দিচেছ না। যে কারণে গত ৯ মাস ধরে বন্ধ রয়েছে তাদের ক্লাস ও পরীক্ষা।

গত বুধবার ক্লাস-পরীক্ষা চালু ও এনওসি পাওয়ার দাবিতে সড়ক অবরোধ করে তারা। সেসময় জেলা প্রশাসনের প্রতিনিধি ও পুলিশের কর্মকর্তাদের আশ্বাসে এক ঘণ্টা সড়ক অবরোধ করে। শিক্ষার্থীদের মঙ্গলবার পর্যন্ত দেয়া আল্টিমেটামের পরও অনাপত্তিপত্র না দেয়ার কারণে বুধবার আবারো সড়ক অবরোধ করে তারা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.