নিউজ ডেস্ক।।
পবিত্র ঈদুল ফিতরের দিন মঙ্গলবার (০৩ মে) সকালে রাজধানীর বেশ কিছু এলাকায় বৃষ্টি হয়েছে। এতে ঈদের আনন্দে অনেকটাই ভাটা পড়েছে। যদিও ঈদের দিন বৃষ্টি হতে পারে, এমন পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অধিদফতর।
এদিন ভোর থেকেই আকাশে মেঘ জমতে থাকে। বৃষ্টির কারণে ভ্যাপসা গরম থেকে স্বস্তি পেয়েছে মানুষ। বৃষ্টির কারণে রাজধানীর কোথাও কোথাও ঈদ জামাতে বিঘ্ন ঘটে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে সকাল থেকেই ধুম বৃষ্টির কারণে ঈদের জামাত অনেকেই মাঠে আদায় করতে পারেননি। ভোগান্তি পোহাতে হয়েছে মুসল্লিদের।
এ অবস্থার মধ্যে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঈদের দিন দুপুর, বিকেল বা সন্ধ্যায়ও দেশের বিভিন্ন জেলায় কালবৈশাখি ও বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং রাতের তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।
এদিন দেশের ১৬টি অঞ্চলের ওপর দিকে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখি বয়ে যেতে পারে। এজন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া বিভাগ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
