শোলাকিয়ায় ৪ লাখ মুসল্লির নামাজ আদায়

নিউজ ডেস্ক।।

সকাল থেকেই প্রবল বর্ষণ থাকলেও তা উপেক্ষা করে মুসল্লিদের ঢল নামে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মাঠে। করোনা মহামারির কারণে দুই বছর এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। তবে এবার বৃষ্টির বাগড়া ছাড়া শান্তিপূর্ণভাবেই ঈদুল ফিতরের নামাজ আদায় করেন মুসল্লিরা।

দেশের সর্ববৃহৎ এ জামাতে এবার প্রায় চার লাখ মুসল্লি নামাজ আদায় করেছেন বলে ধারণা আয়োজকদের। মঙ্গলবার সকাল ১০টায় শুরু হওয়া ঈদুল ফিতরের ১৯৫তম জামাতে ইমামতি করেন বড়বাজার মসজিদের খতিব হাফেজ মাওলানা শোয়াইব বিন আব্দুল রব। নামাজ শেষে মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.