১। ‘সমাস’ শব্দের অর্থ কী?
ক) সংযোজন খ) সংক্ষেপণ
গ) বিশেষণ ঘ) সংশ্লেষণ
২। সমাস কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে?
ক) সংস্কৃত খ) তদ্ভব
গ) দেশি ঘ) বিদেশি
৩। অর্থসংগতিবিশিষ্ট দুই কিংবা ততোধিক পদ এক পদে মিলিত হওয়াকে কী বলে?
ক) কারক খ) বিভক্তি
গ) প্রত্যয় ঘ) সমাস
৪।
ব্যাসবাক্যের অপর নাম কী?
ক) সরল বাক্য
খ) জটিল বাক্য
গ) যৌগিক বাক্য
ঘ) বিগ্রহ বাক্য
৫। বাংলা ব্যাকরণের কোন অংশে সমাস আলোচিত হয়?
ক) ধ্বনিতত্ত্বে খ) শব্দতত্ত্বে
গ) বাক্যতত্ত্বে ঘ) অর্থতত্ত্বে
৬। পদের প্রাধান্য অনুসারে সমাস কয় শ্রেণিতে ভাগ করা যায়?
ক) তিন খ) চার
গ) পাঁচ ঘ) ছয়
৭। কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ?
ক) আমৃত্যু খ) দর্শনমাত্র
গ) জীবন্মৃত ঘ) সফল
৮। ‘পঙ্কজ’ কোন তত্পুরুষ নিষ্পন্ন শব্দ?
ক) অলুক খ) উপপদ
গ) সপ্তমী ঘ) দ্বিতীয়া
৯। দ্বিগু সমাস নিষ্পন্ন পদটি কোন পদ হয়?
ক) বিশেষ্য খ) বিশেষণ
গ) সর্বনাম ঘ) কৃদন্ত
১০। পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে কোন বহুব্রীহি সমাস হয়?
ক) ব্যাধিকরণ খ) সমানাধিকরণ
গ) প্রত্যয়ান্ত বহুব্রীহি ঘ) মধ্যপদলোপী বহুব্রীহি
১১। ‘মহাকীর্তি’র ঠিক ব্যাসবাক্য কোনটি?
ক) মহান কীর্তি যার খ) মহা যে কীর্তি
গ) মহতী যে কীর্তি ঘ) মহান যে কীর্তি
১২। উপপদ তত্পুরুষ সমাস কোনটি?
ক) পকেটমার খ) গ্রন্থান্তর
গ) প্রভাত ঘ) আরক্তিম
১৩। দ্বন্দ্ব সমাসের বিপরীত কোন সমাস?
ক) তত্পুরুষ খ) অব্যয়ীভাব
গ) বহুব্রীহি ঘ) কর্মধারয়
১৪। উপপদ তত্পুরুষ কোনটি?
ক) মাছিমারা খ) গ্রামান্তর
গ) ভূতপূর্ব ঘ) প্রগতি
১৫। মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি?
ক) পলান্ন খ) ঘনশ্যাম
গ) নরাধম ঘ) খেচর
১৬। বালিকা বিদ্যালয় কোন সমাসের উদাহরণ?
ক) সাধারণ কর্মধারয় খ) ব্যাধিকরণ বহুব্রীহি
গ) চতুর্থী তত্পুরুষ ঘ) ষষ্ঠী তত্পুরুষ
১৭। সাধারণ ধর্মবাচক পদের সঙ্গে উপমান বাচক পদের যে সমাস হয়, তাকে কোন কর্মধারয় বলে?
ক) সাধারণ কর্মধারয় খ) রূপক কর্মধারয়
গ) উপমিত কর্মধারয় ঘ) উপমান কর্মধারয়
১৮। কোনটি সমার্থক দ্বন্দ্ব সমাস?
ক) দুধে-ভাতে খ) কাগজ-পত্র
গ) ভাই-বোন ঘ) জমা-খরচ
১৯। ‘পঞ্চনদ’ সমস্ত পদটির ঠিক ব্যাসবাক্য কোনটি?
ক) পঞ্চ ও নদ খ) পঞ্চ নামক পদ
গ) পঞ্চ নদের সমাহার ঘ) পঞ্চ নদীর সমাহার
২০। কোনটিতে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়?
ক) দ্বিগু সমাস খ) অব্যয়ীভাব সমাস
গ) বহুব্রীহি সমাস ঘ) কর্মধারয় সমাস
২১। উপমেয় পদের সঙ্গে উপমান পদের যে সমাস হয়, তাকে কী বলে?
ক) উপমান কর্মধারয় খ) উপমিত কর্মধারয়
গ) রূপক কর্মধারয় ঘ) মধ্যপদলোপী কর্মধারয়
২২। কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ?
ক) আশীবিষ খ) কানাকানি
গ) অজানা ঘ) দোতলা
২৩। কোনটি অলুক সপ্তমী তত্পুরুষের উদাহরণ?
ক) পোকায় কাটা
খ) নভেল পড়া
গ) রক্তাক্ত ঘ) খাঁচাছাড়া
২৪। স্মৃতিসৌধ কোন সমাস?
ক) তৎপরুষ খ) বহুব্রীহি
গ) দ্বিগু ঘ) কর্মধারয়
২৫। চিরকাল ব্যাপিয়া সুখী=চিরসুখী—এটি কোন সমাসের উদাহরণ?
ক) মধ্যপদলোপী কর্মধারয় খ) দ্বিতীয়া তত্পুরুষ
গ) মধ্যপদলোপী বহুব্রীহি ঘ) অব্যয়ীভাব
২৬। কোনটি উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ?
ক) ভ্রমরকৃষ্ণ খ) আলুসিদ্ধ
গ) মহারাজ ঘ) মুখচন্দ্র
২৭। কোনটি নিত্য সমাসের সমস্তপদ?
ক) উপকূল খ) তেপান্তর
গ) উপশহর ঘ) আমরা
২৮। দুই এবং নব্বই=বিরানব্বই— এটি কোন সমাস?
ক) নিত্য সমাস খ) প্রাদি সমাস
গ) অলুক বহুব্রীহি সমাস ঘ) অব্যয়ীভাব
২৯। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
ক) তুষারশুভ্র খ) পুরুষসিংহ
গ) মুখচন্দ্র ঘ) বাহুলতা
উত্তর (সমাস) : ১. খ ২. ক ৩. ঘ ৪. ঘ ৫. খ ৬. খ ৭. ক ৮. খ ৯. ক ১০. খ ১১. গ ১২. ক ১৩. গ ১৪. ক ১৫. ক ১৬. গ ১৭. ঘ ১৮. খ ১৯. ঘ ২০. খ ২১. খ ২২. খ ২৩. ক ২৪. ঘ ২৫. খ ২৬. ঘ ২৭. ঘ ২৮. ক ২৯. ক।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
