মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি ।।
পটুয়াখালীর কলাপাড়ায় সমাজের দানশীল মানুষ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে দেহের বাল্ব নষ্ট হয়ে যাওয়া চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ওমর ফারুকের চিকিৎসার জন্য আর্থিক সহায়তায় এক লাখ টাকার চেক প্রদান করা হয়েেেছ। সোমবার রাত আটটায় কলাপাড়া উপজেলা ও শহর শাখা বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদদের উদ্যোগে প্রেসক্লাব হলরুমে চেক হস্তান্তর করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব।
বঙ্গবন্ধু সমাজকল্যান পরিষদ কলাপাড়া উপজেলা শাখার সভাপতি মোশারেফ হোসেনের সভাপতিত্বে সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি দিদার উদ্দিন মাসুম। এসময় কলাপাড়া উপজেলা আওয়ামীলগের সহযোগী সংগঠনের নেতাকর্মী, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব ও কলাপাড়া টেলিভিশন সাংবাদিক ফোরাম’র সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এমপি এসময় ওই শিশুকে চিকিৎসার জন্য আরও ৫০ হাজার টাকা দেয়ার ঘোষনা দেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
