এইমাত্র পাওয়া

আমিরাতে চাঁদ দেখা গেছে, ঈদ সোমবার

নিউজ ডেস্ক।।

সংযুক্ত আরব আমিরাতের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে সোমবার (২ মে)। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

রোববার (১ মে) ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনমি সেন্টার (আইএসি) জানিয়েছে, আবুধাবির আকাশে শাওয়াল মাসের চাঁদ উঠেছে। তবে ধুলোময় আবহাওয়ার কারণে খালি চোখে ঈদের চাঁদ দেখা যায়নি। জ্যোতির্বিদ্যার কৌশল ব্যবহার করে চাঁদ ওঠার বিষয়টি নিশ্চিত হয়েছে আইএসি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.