প্রকৌশলী রিপন কুমার দাস।।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দক্ষ অফিসকর্মী তৈরির লক্ষ্যে এইচ.এস.সি (ব্যবসায় ব্যবস্থাপনা ) কোর্সটি চালু করা হয়েছে, যা সাধারণ জনগনের নিকট এইচ.এস.সি কারিগরি নামেই বহুল পরিচিত ।
এই কোর্সটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চালু হলেও কোর্সটিতে কারিগরির কোন বিষয়বস্ত নেই, এই কোর্সটি মুলত সাধারণ শাখার ব্যবসায় শিক্ষারই অনুরুপ। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও ব্যানবেইসের ২০১৮ সনের হিসাব অনুযায়ী স্বতন্ত্র ৬১১টি ও সংযুক্ত ১৮০২টি মোট ২৪১৩ টি প্রতিষ্ঠানের ৫৬২২টি ট্রেড প্রতি ট্রেডে ৫০জন করে ২,৮১,১০০ আসন ও অতিরিক্ত ১৯৫০ আসন সহ মোট ২,৮৩,০৫০টি আসন রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানে ট্রেডে সমুহের মধ্যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ট্রেড ১৪৬০টি, কম্পিউটার অপারেশন-১৮৯৮, ব্যাংকিং-৪৯৬, উদ্যোক্তা উন্নয়ন-৬২০, হিসাব রক্ষন-১১৪১, শর্টহ্যান্ড-৭ টি চালু রয়েছে। প্রকৃত পক্ষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২,৮৩,০৫০টি আসন নিয়ে এটি অকারিগরি বিষয়ে জনবল তৈরি করার জন্য প্রচুর পরিমানে শিক্ষিত বেকার তৈরি করা হচ্ছে । তাই কারিগরি শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে কোর্সটিতে নতুন করে এম.পি.ও ভুক্তি না করার জন্য নীতিগত ভাবে সিদ্ধান্ত গৃহীত হয়, যার প্রেক্ষিতে ২০১৮ সনের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান এম.পি.ও নীতিমালা প্রনয়নের প্রথম পর্যায়ে এইচ.এস.সি (ব্যবসায় ব্যবস্থাপনা ) কোর্সটি অর্ন্তভুক্ত হয় নাই ।
পরবর্তীতে নীতিমালায় অর্ন্তভুক্ত হলেও অনুৎপাদনশীল বানিজ্যিক ট্রেড বিধায় কারিগরি শিক্ষা অধিদপ্তর এইচ.এস.সি (ব্যবসায় ব্যবস্থাপনা ) কোর্সটিকে নতুন করে কোন এম.পি.ও প্রদান করতে রাজী হচ্ছেনা । এছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডও এইচ.এস.সি (ব্যবসায় ব্যবস্থাপনা ) কোর্সটি পরিচালনার জন্য নতুন কোন শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি ও ট্রেড চালুর অনুমতি স্থগিত রেখেছে । তাই ভবিষ্যতে দেশে শিক্ষিত বেকার উৎপাদন হইতে রক্ষা পাওয়ার জন্য এইচ.এস.সি (ব্যবস্থাপনা) কোর্সটি বিলুপ্ত করা একান্ত প্রয়োজন। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তা সম্ভব নয়, কারণ এই কোসর্টিতে অনেক শিক্ষক ও কর্মচারী চাকুরীরত রয়েছে। তাই বর্তমান কোর্সটিকে এইচ.এস.সি (ব্যবসায় ব্যবস্থাপনা) থেকে এইচ.এস.সি (ভোকেশনাল) কোর্সে রুপান্তর করা যেতে পারে। বর্তমানের ৫টি ট্রেডকে পুর্নবিন্যাস করে ১টি ট্রেডে রুপান্তর করা আবশ্যক, ট্রেডটি হবে ব্যবসায় ব্যবস্থাপনা । এক্ষেত্রে বিজনেস ম্যানেজমেন্ট ট্রেডটি বর্তমান কম্পিউটার অপারেশন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ব্যাংকিং, হিসাবরক্ষন (ঐচ্ছিক) বিষয় নিয়ে গঠন করা যেতে পারে। এর ফলে কোন শিক্ষক ও কর্মচারীকে চাকরীচ্যুত হওয়ার ভয় থাকবে না । এর ফলে ব্যবসায় ব্যবস্থাপনা ট্রেডে সর্বোচ্চ আসন সংখ্যা ১,৩০,০০০ এ নামিয়ে আনা সম্ভব হবে ।
এছাড়া নতুন করে কোন এইচ.এস.সি ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান অথবা ট্রেড অনুমোদন না প্রদান করে ঐ সকল প্রতিষ্ঠানে এইচ.এস.সি ভোকেশনাল কোর্সের কৃষি, বস্ত্র, প্রকৌশল, খাদ্য ও তথ্য প্রযুক্তি বিষয়ের ট্রেড সমুহ অনুমোদন প্রদান করার ব্যবস্থা গ্রহন করতে হবে। এজন্য সর্বপ্রথম বর্তমানে পরিচালিত এইচ.এস.সি ভোকেশনাল কোর্সটি পুর্নগঠন করা প্রয়োজন, বর্তমান কোর্সটি রসায়ন, পদার্থ ও গনিত মুল বিষয় হিসাবে না রেখে ট্রেড বিষয়ের প্রতি গুরুত্ব প্রদান করলে শিক্ষার্থীদের দক্ষ জনগোষ্ঠি হিসাবে গড়ে তোলা সম্ভব হবে ও অপেক্ষাকৃত কম মেধাবীরা কোর্সটিতে অধ্যয়ন করতে সক্ষম হবে ।
বর্তমানে দেশের সাধারণ শাখার বিভিন্ন বিভাগের বিষয় সমুহ পর্যালোচনা করলে দেখা যায় সকল বিভাগের জন্য বাধ্যতামুলক ক গুচ্ছের বাংলা, ইংরেজী, আই.সি.টি, এছাড়া প্রতিটি বিভাগে ৩টি বাধ্যতামুলক ও ১টি ঐচ্ছিক বিষয় রয়েছে । বিজ্ঞান বিভাগের পদার্থ, রসায়ন, জীব বিজ্ঞান/ গনিত, মানবিক বিভাগের পৌরনীতি ও সুশাসন, ইতিহাস/ ইসলামের ইতিহাস, অর্থনীতি, ভুগোল, যুক্তিবিদ্যা, সমাজ বিজ্ঞান/ সমাজ কম, বানিজ্য বিভাগের হিসাব বিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন/ সাচিবিক বিদ্যা ও অফিস ব্যবস্থাপনা, গার্হস্থ্য অর্থনীতি বিভাগে সাধারণ বিজ্ঞান এবং খাদ্য ও পুষ্টি বিজ্ঞান, ব্যবহারিক শিল্পকলা এবং বস্ত্র ও পোশাক শিল্প, গৃহ ব্যবস্থাপানা ও শিশু বর্ধন এবং পারিবারিক সম্পর্ক, সাচিবিক বিদ্যা/ সমাজ বিজ্ঞান/ পৌরনীতি, ইসলাম শিক্ষা বিভাগে ইসলাম শিক্ষা, ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি, আরবী, সমাজ বিজ্ঞান/ সমাজকর্ম/ মনোবিজ্ঞান/ যুক্তি বিদ্যা/ ভুগোল/ অর্থনীতি, সংগীত বিভাগে লঘু সংগীত, উচ্চাংগ সংগীত, অর্থনীতি / পৌরনীতি ও সুশাসন / ইতিহাস বিষয় । উল্লেখিত তালিকা থেকে একটি বিষয় প্রতীয়মান হয় প্রতিটি বিভাগে ক-গুচ্ছ অর্থাৎ বাংলা, ইংরেজী ও আই.সি.টি ব্যতীত অন্য কোন বিষয় মিল নেই বললেই চলে ।
তাই ভোকেশনাল কোর্সে শুধুমাত্র সাধারণ শাখার ক-গুচ্ছ অর্থাৎ বাংলা, ইংরেজী ও আই.সি.টি বাধ্যতামুলক করে, খ-গুচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রইং (একাদশ), আত্মকর্মসংস্থান ও ব্যবসায় উদ্যোগ (দ্বাদশ), বাস্তব প্রশিক্ষন, গ-গুচ্ছে ট্রেড-১, ট্রেড-২, ট্রেড-৩, ঘ-গুচ্ছে রসায়ন, গনিত, জীব বিজ্ঞান ও হিসাব বিজ্ঞান মধ্য হইতে যে কোন ১টি ঐচ্ছিক বিষয় নির্বাচন করা যেতে পারে। এখানে খ-গুচ্ছটিকে অতিরিক্ত হিসাবে দেখানো যেতে পারে। প্রস্তাবিত ব্যবস্থাপনা উপ বিভাগের ব্যবসায় ব্যবস্থাপনা ট্রেডের নমুনা কোর্স ষ্টাকচার ক-গুচ্ছ অর্থাৎ বাংলা, ইংরেজী ও আই.সি.টি, খ-গুচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রইং (একাদশ), আত্মকর্মসংস্থান ও ব্যবসায় উদ্যোগ (দ্বাদশ), বাস্তব প্রশিক্ষন, গ-গুচ্ছে স্পেশালাইজেশন-১ (কম্পিউটার অপারেশন ), স্পেশালাইজেশন-২(হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট), স্পেশালাইজেশন-৩ (ব্যাংকিং), ঘ-গুচ্ছে হিসাব বিজ্ঞান (ঐচ্ছিক বিষয়) ।
প্রস্তাবিত প্রকৌশল উপ বিভাগের বিল্ডিং কন্সট্রাকশন ট্রেডের নমুনা কোর্স ষ্টাকচার ক-গুচ্ছ অর্থাৎ বাংলা, ইংরেজী ও আই.সি.টি, খ-গুচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রইং (একাদশ), আত্মকর্মসংস্থান ও ব্যবসায় উদ্যোগ (দ্বাদশ), বাস্তব প্রশিক্ষন, গ-গুচ্ছে ট্রেড-১ (মাশনারী), ট্রেড-২ (রড বাইন্ডিং), ট্রেড-৩ (টাইলস ওয়ার্কস), ঘ-গুচ্ছে গনিত (ঐচ্ছিক বিষয়) ।
এছাড়া (১) প্রকৌশল উপ-বিভাগের বিল্ডিং কনষ্ট্রাকশন ট্রেডে- ট্রেড-১ঃ মাশনারী, ট্রেড-২ঃ রড বাইন্ডিং, ট্রেড-৩ঃ টাইলস ওয়ার্কস, বিল্ডিং ডেকোরেশন ট্রেডে-ট্রেড-১ঃ ফ্যাসাড ইন্সট্যালেশন, ট্রেড-২ঃ ফলস এন্ড ড্রাইওয়াল পার্টিশন, ট্রেড-৩ঃ কনষ্ট্রাকশন পেইন্টিং, বিল্ডিং বিউটিফিকেশন ট্রেডে-ট্রেড-১ঃ এ্যালুমিনিয়াম ফেব্রিকেশন, ট্রেড-২ঃ টাইলস ওয়ার্কস, ট্রেড-৩ঃ প্লাম্বিং, (২) ইনফরমাল উপ-বিভাগে বিউটি ফিকেশন ট্রেডে-ট্রেড-১ঃ স্কিন কেয়ার সার্ভিস, ট্রেড-২ঃ হেয়ার কেয়ার সার্ভিস, ট্রেড-৩ঃ নেইল কেয়ার সার্ভিস, (৩) ব্যবস্থাপনা উপ-বিভাগে বিজনেস ম্যানেজমেন্ট ট্রেডে-ট্রেড-১ঃকম্পিউটার অপারেশন, ট্রেড-২ঃ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ট্রেড-৩ঃ ব্যাংকিং, (৪) খাদ্য উপ-বিভাগে ফুড প্রসেসিং এন্ড প্রিজারভেশন ট্রেডে-ট্রেড-১ঃ বেকিং (বিস্কুট ও ব্রেড), ট্রেড-২ঃ ডেইরী প্রোডাক্ট, ট্রেড-৩ঃ ফুড প্যাকেজিং, এগ্রো বেসড ফুড বিভাগের ট্রেড-১ঃ ফ্রুট এন্ড ভেজিটেবল প্রসেসিং, ট্রেড-২ঃ ফুড গ্রেইন মিলিং, ট্রেড-৩ঃ ¯œ্যাকস ফুডস প্রোডাকশন, (৫) কৃষি উপ-বিভাগে লাইভ ষ্টক বিভাগের ট্রেড-১ঃ ডেইরী ফার্ম ম্যানেজমেন্ট, ট্রেড-২ঃ ফ্যাটেনিং ফার্ম ম্যানেজমেন্ট, ট্রেড-৩ঃ ডেইরী প্রোডাক্টক, (৬) বস্ত্র উপ-বিভাগে ড্রেসমেকিং বিভাগের ট্রেড-১ঃ ড্রেস ডিজাইন এন্ড কাটিং, ট্রেড-২ঃ ড্রেস এটাচ এন্ড সুইং, ট্রেড-৩ঃ ড্রেস মেশিনারী অপারেশন অ্যান্ড ম্যানটেনেন্স, কটন স্পিনিং বিভাগের ট্রেড-১ঃ স্পিনিং প্রিপেয়টরী, ট্রেড-২ঃ কটন স্পিনিং, ট্রেড-৩ঃ পোষ্ট স্পিনিং, মর্ডান উইভিং বিভাগের ট্রেড-১ঃ উইভিং প্রিপেয়টরী এন্ড ফিনিসিং, ট্রেড-২ঃ মর্ডান ওয়েভার, ট্রেড-৩ঃ ফেব্রিক ষ্টাকচারিয়াল ডিজাইন বিষয় নির্ধারণ করা যেতে পারে। ঐচ্ছিক বিষয় নির্বাচনের ক্ষেত্রে ব্যবস্থাপনা উপ-বিভাগের জন্য হিসাবরক্ষন, কৃষি উপ-বিভাগের জন্য জীব বিজ্ঞান, বস্ত্র এবং খাদ্য উপ-বিভাগের জন্য রসায়ন উপ-বিভাগ এবং প্রকৌশল ও তথ্য প্রযুক্তি উপ-বিভাগের জন্য গনিত বিষয় নির্ধারণ করা যেতে পারে।
এইচ.এস.সি (ব্যবসায় ব্যবস্থাপনা ) কোর্সের সাথে স্বমন্বয়ের জন্য এইচ,এস,সি ভোকেশনাল জনবল কাঠামোতে কিছু পরিবর্তন করা একান্ত প্রয়োজন । প্রতিটি স্বতন্ত্র প্রতিষ্ঠানে ১জন করে অধ্যক্ষ, ইন্সট্রাক্টর (বাংলা), ইন্সট্রাক্টর (ইংরেজী), জুনিয়র ইন্সট্রাক্টর (আত্মকর্মসংস্থান), শরীরচর্চা শিক্ষক, কম্পিউটার প্রদর্শক, সহকারী লাইব্রেরিয়ান, অফিস সহকারী কাম হিসাব সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, নৈশ প্রহরী, পরিচ্ছন্ন কর্মী, আয়া ( সহশিক্ষা ও বালিকা প্রতিষ্ঠানের জন্য ), এছাড়া প্রতিটি ট্রেডের জন্য ১জন চীফ ইন্সট্রাক্টর, ৩জন ইন্সট্রাক্টর (ট্রেড-১, ট্রেড-২, ট্রেড-৩), ৩জন জুনিয়র ইন্সট্রাক্টর (ট্রেড-১, ট্রেড-২, ট্রেড-৩), ১জন জুনিয়র ইন্সট্রাক্টর(ঐচ্ছিক বিষয়- হিসাব বিজ্ঞান / গনিত / রসায়ন / জীব বিজ্ঞান), ১জন ল্যাব সহকারী, অর্থাৎ ১টি স্বতন্ত্র প্রতিষ্ঠানে ১২ জন সহ ১টি ট্রেডে ৯জন করে ২১জন, ২টি ট্রেড ৩০জন, ৩টি ট্রেডে ৩৯জন ৪টি ট্রেডে ৪৮ জন জনবল প্রাপ্ত হবে, কিন্তু ঐচ্ছিক বিষয়সহ কোন বিষয়েই একই পদে একাধিক জনবল প্রাপ্ত হবে না ।
এছাড়া বর্তমানে কর্মরত শিক্ষক ও কর্মচারীদের পদ স্বমন্বয়ের জন্য ব্যবস্থাপনা অথবা উদ্যোক্তা উন্নয়ন বিষয়ের নিয়োগ প্রাপ্ত শিক্ষককে তার বেতন স্কেল ঠিক রেখে জুনিয়র ইন্সট্রাক্টর (আত্মকর্মসংস্থান) পদে পদায়ন করা যেতে পারে, প্রতিষ্ঠানে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ের জনবল থাকলে তাকে অবশ্যই জুনিয়র ইন্সট্রাক্টর (আত্মকর্মসংস্থান) পদে পদায়ন করতে হবে। উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে যদি দুই জন কর্মরত থাকে তবে ব্যবস্থাপনা বিষয়ে কর্মরতকে চীফ ইন্সট্রাক্টর পদে পদায়ন করা যেতে পারে । কম্পিউটার অপারেশন পদে দুইজন কর্মরত থাকলে প্রথম যিনি নিয়োগ প্রাপ্ত হবেন তাকে ইন্সট্রাক্টর ও পরবর্তীতে নিয়োগ প্রাপ্তকে বেতন স্কেল ঠিক রেখে জুনিয়র ইন্সট্রাক্টর পদে পদায়ন করা যেতে পারে। হিসাব বিজ্ঞান পদে দুইজন কর্মরত থাকলে প্রথম যিনি নিয়োগ প্রাপ্ত হবেন তাকে চীফ ইন্সট্রাক্টর ও পরবর্তীতে নিয়োগ প্রাপ্তকে বেতন স্কেল ঠিক রেখে জুনিয়র ইন্সট্রাক্টর (ঐচ্ছিক) পদে পদায়ন করা যেতে পারে। ব্যবস্থাপনা ও হিসাব বিজ্ঞান পদে দুইজন কর্মরত থাকলে একজনকে অন্য কোন প্রতিষ্ঠানে বদলীর মাধ্যমে পদায়ন করা যেতে পারে । কোন প্রতিষ্ঠানে যদি গনিত পদে নিয়োগ প্রাপ্ত জনবল থাকে তবে ঐ প্রতিষ্ঠানে এইচ,এস,সি ভোকেশনাল শিক্ষাক্রমের প্রকৌশল ও তথ্য প্রযুক্তি উপ-বিভাগের যে কোন একটি বিভাগ চালু করার ব্যবস্থা গ্রহন করতে হবে।
লেখক-কলাম লেখক ও ট্রেড ইন্সট্রাক্টর,
ডোনাভান মাধ্যমিক বিদ্যালয়,
পটুয়াখালী।
এ
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
