অনলাইন ডেস্ক।।
স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের ২০২২ খ্রি. জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত মোট তিন মাসের আর্থিক অনুদানের চেক ছাড় হয়েছে। অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে চেক পাঠানো হয়েছে। শিক্ষকরা আগামী ২৫ এপ্রিল পর্যন্ত টাকা তুলতে পারবেন।
আজ ২০ এপ্রিল বুধবার মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। নিম্নলিখিত স্মারক ও তারিখের ছাড় হওয়া টাকা ২৫ তারিখ পর্যন্ত উত্তোলন করা যাবে।
স্মারক নম্বর: ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২১-৭৯ তারিখ: ২০-৪-২০২২
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
