অনলাইন ডেস্ক।।
দেশের বিভিন্ন এলাকায় আগামী তিন দিন টানা বৃষ্টি হতে পারে বলে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টিও হতে পারে।
বুধবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝাড়ো হাওয়ার সাথে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এবং পরবর্তী তিন দিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে ।
এ ছাড়া দেশের অন্যত্র পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় ৫৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। এ ছাড়া আজ সকাল ৬ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রংপুরে সর্বোচ্চ ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সে সময় সৈয়দপুরে ৫১, বদলগাছী ৩৫, ডিমলায় ৩৪, রাজারহাটে ৩২, সিলেটে ২৭ ও ঈশ্বরদীতে ২৪ মিলিমিটার বৃষ্টি হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
