ভালুকায় স্কাউটস’র সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন আনোয়ারা নীনা

নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ স্কাউটস ভালুকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন হালিমুন্নেছা চৌধুরাণী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(৭ বারের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক) আনোয়ারা নীনা।
ভালুকা উপজেলা পরিষদ হলরুমে ৩০ সেপ্টেম্বর (সোমবার) ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি আালহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. চাঁন মিয়া,উপজেলা শিক্ষা অফিসার জুয়েল আশরাফ, বাংলাদেশ স্কাউটস’র আঞ্চলিক সহকারী পরিচালক মো. এখলাস উদ্দিন, জেলা স্কাউট লিডার মোকাররম হোসেন, জেলা কাব লিডার মো. ফজলুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মনিরুজ্জামান মামুন, বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি আব্দুর রশিদ মাস্টার, বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবিএম সিদ্দিক, প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক, জমিয়াতুল মোদাররেসিনের উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,স্কাউট লিডার, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কাব লিডারগণ উপস্থিত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.