এইমাত্র পাওয়া

শিক্ষামন্ত্রীর অটোগ্রাফ পেয়ে আবেগে কাঁদলো মুগ্ধ

রোববার দুপুরে সিলেট অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকতার পাশাপাশি ভিডিও কনফারেন্সে সিলেট অঞ্চলের ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ‘মিড ডে মিল’ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে শিক্ষার্থীদের সঙ্গে দুপুরের খাবার খান তিনি সহ উপমন্ত্রী।

বিদ্যালয়ের মিড-ডে মিল উদ্বোধন শেষে বিদ্যালয়ের রান্নাঘর পরিদর্শন শেষে ফিরছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় শিক্ষার্থীরাও শিক্ষামন্ত্রীকের কাছে পেয়ে জড়িয়ে ধরেন আর আশীর্বাদ নিতে থাকে। শিক্ষামন্ত্রীও খানিকের জন্য হারিয়ে যান কচিকাচাদের মেলবন্ধনে। আবেগ তাড়িত হয়ে পড়েন তিনি। এ সময় খাতা হাতে এগিয়ে যায় মুগ্ধ। অটোগ্রাফ নিতে হাত বাড়ালে শিক্ষামন্ত্রীর হাতের আলতো ছোঁয়ায় তাকে আদর করে। মুগ্ধর এগিয়ে দেওয়া সাদা কাগজে তিনি লিখে দেন ‘শুভেচ্ছা ও দোয়া রইলো’।

এ সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে ছিলেন উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির অটোগ্রাফ পেয়ে উচ্ছ্বাসে লাফিয়ে উঠলো মুগ্ধ। আবেগে কেঁদে দিলো। তাকে ঘিরে ধরলো অন্য ছাত্ররাও। শিক্ষার জীবনের আইডলদের সান্নিধ্য, কিছুটা দক্ষিণা পাওয়া, সেটাতো অমূল্যই বটে! তারা মুগ্ধর খাতায় খুলে বার বার অটোগ্রাফ দেখছিল। এমন একটি অটোগ্রাফ যেনো মুগ্ধর জন্য পরম পাওয়া।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.