নিউজ ডেস্ক।।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত চাকরিজীবীদের বেতন-ভাতা আগামী ২৫ এপ্রিলের মধ্যে দেওয়ার আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়।
আজ রবিবার অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের উপ-সচিব এ এস এম লোকমান স্বাক্ষরিত এ আদেশ সংক্রান্ত চিঠি হিসাব মহানিয়ন্ত্রকের কাছে পাঠানো হয়।
চিঠিতে বলা হয়েছে, সরকারি বর্ষপঞ্জি ২০২২ অনুযায়ী ৩ মে (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তাই সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নন-গেজেটেড কর্মচারী ও সামরিক বাহিনীর নন-কমিশল্ড অফিসার-কর্মচারীদের এপ্রিল-২০২২ মাসের বেতন-ভাতা এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের এপ্রিল-২০২২ মাসের অবসর ভাতা ২৫ এপ্রিলের মধ্যে প্রদান করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
