বেতাগা ইউনিয়ন উচ্চ শিক্ষা সহায়তা ও সম্প্রসারণ প্রকল্পের দশক পূর্তি সভা অনুষ্ঠিত

নাজমুল হুদা।।

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদের উচ্চ শিক্ষা, সহায়তা ও সম্প্রসারণ প্রকল্পের দশক পূর্তি সাধারণ সভা অনুষ্ঠিত হয় ০২ এপ্রিল, ২০২২ খ্রীঃ, রোজ শনিবার।
ইউনিয়ন পরিষদ চত্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, সভাপতি, শেখ হেলাল উদ্দিন ফাউন্ডেশন, ফকিরহাট, বাগেরহাট।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশাল ইসলামি ব্যাংক লিমিটেড এর পরিচালক আলহাজ আঃ জব্বার মোল্লা।

বেতাগা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোঃ ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন এই প্রকল্পের প্রতিষ্ঠাতা সভাপতি বেতাগা ইউনিয়ন পরিষদের পাচ বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, বর্তমান ফকিরহাট উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জননেতা জনাব স্বপন দাশ।

তিনি তার বক্তৃতায় বিগত ১১ বছরের হিসাব দাখিল করেন।তিনি বলেন এ পর্যন্ত প্রায় এক কোটি টাকা এই প্রকল্পে অত্র এলাকার সাধারণ মানুষ সহায়তা করেছেন। ৮৫ জন শিক্ষার্থীদের মাঝে উচ্চ শিক্ষা সহায়তা প্রদান করা হয় ক্যাটাগরি অনুযায়ী।

তিন হাজার, আড়াই হাজার, ও দুই হাজার করে মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয়ে অনার্স-মাস্টার্স এর শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রফেসর রামেশ্বর দেবনাথ, শেখ হেলাল উদ্দিন ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ বটু গোপাল দাশ, মুলঘর সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক দাস শিশির কুমার, উচ্চ শিক্ষা, সহায়তা ও সম্প্রসারণ প্রকল্পের সদস্য সচিব জনাব মোঃ নজরুল ইসলাম, বাহিরদিয়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোঃ রেজাউল করিম ফকির, শুভদিয়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোঃ ফারুকুল ইসলাম, মুলঘর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব হিটলার গোলদার, পিলজঙ্গ ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোঃ জাহিদুল ইসলাম, লখপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব এম ডি সেলিম রেজা, ফকিরহাট উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এস এম ইমরুল হাসান প্রমুখ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.