রমজান উপলক্ষে আরব আমিরাতে সাপ্তাহিক ছুটি ৩ দিন

অনলাইন ডেস্ক।।

সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যে আজ থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। রমজান মাস উপলক্ষে দেশটিতে সপ্তাহে তিন দিন ছুটি উপভোগ করবেন একাধিক শহরের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও বাকি চার কর্মদিবসেও কমানো হয়েছে কাজের সময়।

শুক্রবার দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের সাত আমিরাতের মধ্যে অন্যতম উম্ম আল কোয়াইনে রমজান উপলক্ষে তিন দিন সাপ্তাহিক ছুটি ঘোষণা করা হয়েছে। পবিত্র এ মাসে প্রতি শুক্র, শনি ও রবিবার ছুটি পাবেন সেখানকার সরকারি কর্মীরা।

এছাড়াও সপ্তাহের বাকি চারদিন অর্থাৎ সোমবার থেকে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত সরকারি অফিসগুলো খোলা থাকবে।

আমিরাতের সুপ্রিম কাউন্সিলের সদস্য ও উম্ম আল কোয়াইনের শাসক শেখ সৌদ বিন রশিদ আল মুআল্লার নির্দেশে এই সংক্ষিপ্ত কর্মদিবস ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

রমজান মাসে সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় সরকারি অফিসগুলো সোমবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে।

আর শুক্রবার কাজ চলবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। এছাড়া, বেসরকারি খাতের কর্মীদের জন্যেও দৈনিক কাজের সময় দুই ঘণ্টা কমানো হবে।

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.