এইমাত্র পাওয়া

প্রাচীন নিদর্শন মিলেছে মহাস্থানগড়ে

অনলাইন ডেস্ক।।

বগুড়ার পুন্ড্রনগরখ্যাত মহাস্থানগড়ে প্রত্নতাত্ত্বিক খননে মিলেছে বহু পুরাতন আমলের সিলসহ বিভিন্ন প্রত্নসামগ্রী। প্রাচীন লিপিযুক্ত এই সিলে থাকা লিপি’র পাঠোদ্ধার করা গেলে ধারণা পাওয়া যাবে সেটি কোন আমলের।

বগুড়ার মহাস্থানগড়ের জাহাজঘাটা থেকে দক্ষিণে এবং পরশুরাম প্যালেসের উত্তরে বৈরাগীভিটার অবস্থান। ভারতীয় প্রত্নতাত্ত্বিক কে এন দীক্ষিতের নেতৃৃত্বে ২০ শতকের শুরুতে এই ভিটায় প্রথম প্রত্নতাত্ত্বিক খনন হয়। এরপর ২০১৬ সালে ফের খনন কাজ হলেও, করোনা অতিমারির কারণে গত দু’বছর বন্ধ ছিলো। পহেলা মার্চ থেকে আবারও শুরু হয়েছে খননকাজ। এরই মধ্যে সেখানে মিলেছে প্রাচীন আমলের সিল এবং পোড়ামাটির নারী অবয়বের মাথাসহ বিভিন্ন প্রতœ সামগ্রীর সন্ধান।

খননকাজে নিয়োজিতরা জানান, অনুসন্ধানের পুরো কাজ শেষ হলে এখানে প্রাচীন স্থাপত্য কাঠামো ছাড়াও অনেক প্রত্ন নিদর্শনের সন্ধান মিলবে।

সংশ্লিষ্টরা জানালেন, যে সিলটি পাওয়া গেছে, তাতে থাকা লিপির পাঠোদ্ধারের জন্য বিশেষজ্ঞদের কাছে ছবি পাঠানো হয়েছে। তাদের মাধ্যমে জানা সম্ভব হবে এই সিল কোন সময়ের।

খননকাজ শেষে এ স্থানটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলেও জানান,  অধিদপ্তেরর কর্মকর্তারা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.