এইমাত্র পাওয়া

ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টির আভাস

নিউজ ডেস্ক।।

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে চলছে মৃদু তাপপ্রবাহ। এরই মধ্যে ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এ পাঁচ কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটি।

শনিবার (২৬ মার্চ) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া পূর্বাভাসে শুক্রবার (২৫ মার্চ) বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হলেও নেত্রকোনায় সামান্য বৃষ্টির খবর পাওয়া গেছে। এছাড়া দেশের অন্য কোনো বিভাগে বৃষ্টির খবর পাওয়া যায়নি।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়াসহ ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিনে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.