ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।।
দিনাজপুরের ফুলবাড়ীতে জালনোট প্রতিরোধে জনসচেতনামুলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।।গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা সভাকক্ষে সোনালী ব্যাংক লিমিটেড এর উদ্যোগে ও বাংলাদেশ ব্যাংক এর সহযোগীতায় এই জনসচেতনামুলক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সোনালী ব্যাংক লিমিটেড এর দিনাজপুর উপ-মহাব্যবস্থাপক মোঃ রশিদুল ইসলামের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিলটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী, বাংলাদেশ ব্যাংক রংপুর জোন এর উপ-মহাব্যবস্থাপক আমিনুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুশফিকুর রহমান বাবুল। এতে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামিম আশরাফ, সোনালী ব্যাংক লিঃ এর ফুলবাড়ী শাখার ব্যবস্থাপক হাবিবা সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরুসামসুন্নাহার প্রমুখ।
কর্মশালায় বাজারে প্রচলিত ব্যাংকের আসল ও নকল নোট যাছাই করার এবং চেনার বিভিন্ন কৌশল ও চিহ্নি বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক আমিনুর রহমান। কর্মশালায় বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিগণ ও জনপ্রতিনিধিসহ গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
