বিন-ই-আমিনঃ
তথ্য ও যোগাযোগ সেবা জনগণের দ্বোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে বর্তমান সরকার। ধীরে ধীরে দেশের সকল স্কুল- কলেজে ডিজিটাল আইসিটি ল্যাব স্থাপন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি। অদ্য ২৬ সেপ্টেম্বর সকালে ঝালকাঠির জেলা প্রশাসক সভাকক্ষে তিনি একথা বলেন। জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার ফাতেহা ইয়াসমিন। সভায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন ও তাদের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
