নিজস্ব প্রতিবেদক।।
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, পলিটেকনিকে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে যাদের শিখন ঘাটতি রয়েছে তাদের জন্য বিশেষ কোর্সের ব্যবস্থা করা হবে।
মঙ্গলবার রাজধানীর আইডিইবি ভবনে বাংলাদেশ বেসরকারি পলিটেকনিক উদ্যোক্তা সমিতির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
উপমন্ত্রী বলেন, ডিপ্লোমা ডিগ্রিধারীদের আরো উৎপাদনমুখী করতে ব্যবহারিক শিক্ষণের উপর জোর দিয়ে সিলেবাসে প্রণয়ন করা হচ্ছে। পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে বয়সের বাঁধা তুলে দেয়া হয়েছে। এর ফলে গতানুগতিক ধারায় উচ্চ শিক্ষা সমাপ্ত করেও পছন্দমত ট্রেডে ডিপ্লোমা ডিগ্রি নিয়ে কর্মসংস্থানের সুযোগ লাভ করা যাবে।
শিখন ঘাটতি পূরণে রিমিডিয়াল কোর্স পলিটেকনিক ইন্সটিটিউটে ভর্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতা হবে না বলেও জানান তিনি।
বেসরকারি পলিটেকনিক সংগঠনের সভাপতি মো. শামসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. ওমর ফারুক, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
