নিজস্ব প্রতিবেদক।।
হজ ও ওমরাহ পালনকারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব। মক্কা ও মদিনায় দুই পবিত্র মসজিদে জারি করা করোনার বিধি-নিষেধের বেশির ভাগই উঠিয়ে নেয়া হয়েছে। তবে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে মুসল্লিদের মাস্ক এখনো বাধ্যতামূলক রয়েছে। মহানবীর রওজা মোবারক জিয়ারত করতে হলেও আলাদাভাবে কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।
গত বৃহস্পতিবার দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় নতুন এ নির্দেশনা জারি করে। এতে আরো বলা হয়, এখন থেকে সৌদিতে যাওয়া-আসার সময় ৬০ হাজার রিয়াল বা সমপরিমাণের বেশি অর্থ, স্বর্ণ ও জিনিসপত্র বহন করতে হলে ওই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। জিনিসপত্র বহনের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ভাউচার নিতে হবে। এর কোনো ব্যত্যয় হলে যাত্রীকে সৌদি স্থানীয় আইনের আওতায় বিচারের মুখোমুখি হতে হবে।
হজ ও ওমরাহ যাত্রীরা শুধু নিজের ব্যবহারের জিনিসপত্র, ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী সীমিত পরিমাণে ওষুধ নিতে পারবেন। বাণিজ্যিক উদ্দেশ্যে টুপি, জর্দা, প্রেসক্রিপশন ছাড়া ওষুধ ও অন্যান্য জিনিস বহন দণ্ডনীয় অপরাধ। বিষয়টি নিয়ে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় থেকেও নাগরিকদের সতর্ক করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
