চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ও জার্মানীর ডয়েচে ভেলের যৌথ উদ্যাগে গঠনমূলক সাংবাদিকতার উপর দুইদিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১১ টায় ব্যবসায় শিক্ষা অনুষদের মিলনায়তনে এর উদ্বোধন করা হয়।এতে দেশের বিভিন্ন বিশ্বিবদ্যালয় এবং জেলা থেকে নানা পর্যায়ের ৩৬ জন সাংবাদিক এবং সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এইবছর একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম.এ মালেক। তিনি বলেন, ভুলে যাওয়ার পর আমাদের মধ্যে যা থাকে তাই হলো শিক্ষা। আমাদের ভিতরে যে স্ফুলিঙ্গ আছে তা ফুটিয়ে তুলতে হবে। শিক্ষা অর্জন না করলে আপনি সমাজে প্রতিষ্ঠত হতে পারবেন না। সমাজকে এগিয়ে নিতে হলে শিক্ষিত হওয়ার বিকল্প নেই।
তিনি আরো বলেন, আইডিয়া মাথার মধ্যে না রেখে সেটাকে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিতে না পারলে আপনি যেখানে আছেন সেখানেই থেকে যাবেন।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিকী এবং ডয়েচে ভেলের প্রোগ্রাম পরিচালক প্রিয়া ইসেলবর্ন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মোঃ শহীদুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক শিরীন আখতার এবং বিশেষ অতিথি উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে বিশেষ কাজের জন্য অনুপস্থিত ছিলেন।
যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন একই বিভাগের অধ্যাপক ড.সহিদ উল্যাহ এবং একুশ পদকপ্রাপ্ত এম. এ মালেকের সম্মানে প্রশংসা পত্রপাঠ করেন বিভাগের সহযোগী অধ্যাপক এবং অনুষ্ঠানের আহ্বায়ক শাহাব উদ্দিন নিপু।
৮ ও ৯ মার্চ সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত দিনব্যাপী এই কর্মশালাটি চলবে। এতে দেশ ও বিদেশের সুনামধন্য সাংবাদিকগন তাদের অভিজ্ঞতা আদান প্রধান করবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
