অনলাইন ডেস্ক।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিচারকদের দেশেই বিশ্বমানের প্রশিক্ষণ দেবার জন্যে মাদারীপুরের শিবচরে বাংলাদেশ জুডিশিয়াল একাডেমি গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। দেশে আধুনিক ও দক্ষ বিচার বিভাগ গড়ে তুলতে দেশে-বিদেশে বিচারকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। গত সাড়ে তিন বছরে ৮৫৫ জন বিচারক অস্ট্রেলিয়া, চীন, জাপান ও ভারতে প্রশিক্ষণ নিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে বরিশালে নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।
জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন বরিশাল ৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর ও জেলা আইনজীবী সমিতির সভাপতি লস্কর নুরুল হক প্রমুখ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
