নিউজ ডেস্ক।।
বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি (২০২২) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি ২০২২ মাসের বেতন-ভাতার সরকারি অংশের ৮টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
শিক্ষক-কর্মচারীরা আগামী ৯ মার্চ পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক থেকে ফেব্রুয়ারি ২০২২ মাসের বেতন-ভাতার সরকারি অংশ তুলতে পারবেন। এছাড়া প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (emis.gov.bd) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
