এইমাত্র পাওয়া

দেশে প্রথমবারের মতো মানুষের দেহে মেকানিক্যাল হার্ট প্রতিস্থাপন

নিউজ ডেস্ক।।

বাংলাদেশে প্রথমবারের মতো সফলভাবে মানুষের দেহে মেকানিক্যাল হার্ট প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। বুধবার (২ মার্চ) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ৪২ বছর বয়সী এক নারীর মেকানিক্যাল হার্ট প্রতিস্থাপন সম্পন্ন করেন প্রখ্যাত হার্ট সার্জন ডা. জাহাঙ্গীর কবির।

মেকানিক্যাল হার্ট প্রতিস্থাপনের বিষয়ে বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেলে বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে কর্তৃপক্ষ। ইউনাইটেড হাসপাতালের চিফ কার্ডিয়াক সার্জন ও কার্ডিয়াক সেন্টারের ডিরেক্টর ডা. জাহাঙ্গীর কবির অত্যাধুনিক এই পদ্ধতি সম্পর্কে অবহিত করবেন।

ইউনাইটেড হাসপাতাল লিমিটেডের কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভলপমেন্টের জেনারেল ম্যানেজার মাসুদ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশে প্রথমবারের মতো মেকানিক্যাল হার্ট ট্রান্সপ্ল্যান্ট সফলভাবে সম্পন্ন করার বিষয়ে বিকেল সাড়ে ৩টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানাবেন তারা।

জানা গেছে, দেশে এই প্রথম মেকানিক্যাল হার্ট প্রতিস্থাপনের ফলে দেশের রোগীরা বিশেষ করে বহুবিধ জটিল রোগাক্রান্ত রোগীরা মাত্র ঘণ্টা খানেকের এই পদ্ধতির মাধ্যমে হার্ট ফেইলিওর নিরাময়ের সুযোগ পাবেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.