অনলাইন ডেস্ক।।
টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করার পরও বাংলাদেশের কাছে শেষ ম্যাচের ১০ পয়েন্ট মহাগুরুত্বপূর্ণ। ওয়ানডে সুপার লিগে নিজেদের এগিয়ে রাখতে সামনে এর চেয়ে বড় সুযোগ যে খুব কম।
ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তানকে হারিয়ে ওয়ানডে সুপার লিগে নিজেদের সংগ্রহ ১১০ পয়েন্টে নিতে চান তামিম ইকবালরা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচে ইতোমধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। আজকেও টসে জিতলেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগের ম্যাচেও একই সিদ্ধান্ত নিয়েছিলেন তামিম।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
