• Home
  • Privacy Policy
  • Search News
  • New Site

শিক্ষাবার্তা ডট কমশিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

  • প্রচ্ছদ
  • প্রাথমিক
  • মাধ্যমিক
  • কলেজ
  • বিশ্ববিদ্যালয়
  • কারিগরি
  • মাদরাসা
  • পড়ালেখা
  • ধর্ম ও নৈতিক শিক্ষা
  • চাকরি
  • মতামত
  • স্পোর্টস
  • বিনোদন
  • বিবিধ
    • ফটো গ্যালারি
    • সম্পাদকীয়
    • ফিচার
    • সাক্ষাৎকার
এইমাত্র পাওয়া
  • বিইউপি সিনেটে এমপি সেলিম ভূঁইয়া: শিক্ষাঙ্গনে আশার বার্তা
  • জেল খাটার কৌতূহল থেকে খুন: মানবিকতা হারানোর নির্মম গল্প
  • সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল ঘোষণা
  • ফরিদপুরে প্রাথমিকে বৃত্তির ১৫৪ ওএমআর শিট উধাও, দুই কর্মকর্তা বদলি
  • কারিগরি ও মাদ্রাসার ২৬২ শিক্ষকের সনদ জাল
  • নারীদের ডিগ্রি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার ঘোষণা প্রধানমন্ত্রীর
  • হৃদয়ের আগ্রাসী ফিফটিতে দুর্দান্ত জয় বাংলাদেশের
  • মাধ্যমিক বিদ্যালয়ে ‘আওয়ার অফ এআই’ ক্যাম্পেইন শুরু
  • রাজধানীর ১১ পাম্পে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক
  • সারা দেশে বাড়ছে বৃষ্টির প্রবণতা

সিইসি কাজী হাবিবুল আউয়ালের জীবনী

February 26, 2022 বিবিধ

  • অনলাইন ডেস্ক।।

অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। নির্বাচন কমিশন গঠনে একই সঙ্গে অন্য চারজন নির্বাচন কমিশনারও নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। তাঁরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান।

আজ শনিবার বিকেলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এর আগে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতির কাছে ১০ জনের নাম জমা দিয়েছে প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) ও নির্বাচন কমিশনার (ইসি) গঠনে সার্চ কমিটি। তাঁদের দেওয়া নামগুলো পর্যালোচনা করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আদেশক্রমে আজ সিইসি ও ইসিদের নাম প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়।

তার আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার (ইসি) গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে অনুসন্ধান কমিটি গঠন করে দেন রাষ্ট্রপতি। সেই কমিটির অপর সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এসএম কুদ্দুস জামান, বাংলাদেশের মহা-হিসাবনিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, বাংলাদেশ কর্ম কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন, কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক। তাঁরা দফায় দফায় সভা করে ৩২২ জনের তালিকা থেকে ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে পেশ করেন।

নতুন সিইসি কাজী হাবিবুল আউয়াল সর্বশেষ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ছিলেন। এর আগে বিচার বিভাগের কর্মকর্তা হাবিবুল আউয়াল আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে সুপার নিউমোরারি (স্বল্প সময়ের জন্য) সচিব ছিলেন। সেখান থেকে তাকে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় প্রথমে ধর্ম সচিব এবং পরে প্রতিরক্ষা সচিব হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়। পরে ২০১৪ সালের ১৮ জুন তার চাকরির মেয়াদ এক বছর বাড়ায় সরকার।

২০১৫ সালের ১৭ জানুয়ারি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল চট্টগ্রামের সন্দ্বীপে জন্ম নেওয়া কাজী হাবিবুল আউয়ালের। কিন্তু ২০১৫ সালের ২১ জানুয়ারি পিআরএল বাতিল করে তাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে এক বছরের চুক্তিতে নিয়োগ দেয় সরকার। পরে সেই চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়। ২০১৭ সালে অবসরে যান তিনি। বিসিএসের ১৯৮১ ব্যাচের এই কর্মকর্তা সরকারি চাকরি থেকে অবসরে ‍যাওয়ার পর ব্র্যাক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছিলেন।

দেশের ত্রয়োদশ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ পাওয়া হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন এই কমিশনের পরিচালনায় দ্বাদশ সংসদ নির্বাচন হবে। তবে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আজ নিয়োগের প্রজ্ঞাপন হলেও কবে নাগাদ তারা শপথ নেবেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করে দেন রাষ্ট্রপতি। গত ১৪ ফেব্রুয়ারি কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়। তারপর থেকে এ পর্যন্ত কমিশন কার্যত শূন্য ছিল।

 

শেয়ার করুন এই পোস্ট

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on X (Opens in new window) X
  • Share on Pinterest (Opens in new window) Pinterest
  • Print (Opens in new window) Print
  • Email a link to a friend (Opens in new window) Email

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

আগের ঢাকা বার নির্বাচনে আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ জয়
পরের কাল শপথ গ্রহণ করবেন নতুন সিইসি ও কমিশনাররা

এ বিষয়ে অন্যান্য পোস্ট

বিইউপি সিনেটে এমপি সেলিম ভূঁইয়া: শিক্ষাঙ্গনে আশার বার্তা

April 27, 2026

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল ঘোষণা

April 27, 2026

ফরিদপুরে প্রাথমিকে বৃত্তির ১৫৪ ওএমআর শিট উধাও, দুই কর্মকর্তা বদলি

April 27, 2026

কারিগরি ও মাদ্রাসার ২৬২ শিক্ষকের সনদ জাল

April 27, 2026

নারীদের ডিগ্রি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার ঘোষণা প্রধানমন্ত্রীর

April 27, 2026

হৃদয়ের আগ্রাসী ফিফটিতে দুর্দান্ত জয় বাংলাদেশের

April 27, 2026

ফেসবুক পেজ

ফেসবুক পেজ

এখানে খুঁজুন

সাম্প্রতিক পোস্ট

  • April 27, 2026

    বিইউপি সিনেটে এমপি সেলিম ভূঁইয়া: শিক্ষাঙ্গনে আশার বার্তা

  • April 27, 2026

    জেল খাটার কৌতূহল থেকে খুন: মানবিকতা হারানোর নির্মম গল্প

  • April 27, 2026

    সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল ঘোষণা

  • April 27, 2026

    ফরিদপুরে প্রাথমিকে বৃত্তির ১৫৪ ওএমআর শিট উধাও, দুই কর্মকর্তা বদলি

  • April 27, 2026

    কারিগরি ও মাদ্রাসার ২৬২ শিক্ষকের সনদ জাল

  • April 27, 2026

    নারীদের ডিগ্রি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার ঘোষণা প্রধানমন্ত্রীর

  • April 27, 2026

    হৃদয়ের আগ্রাসী ফিফটিতে দুর্দান্ত জয় বাংলাদেশের

  • April 27, 2026

    মাধ্যমিক বিদ্যালয়ে ‘আওয়ার অফ এআই’ ক্যাম্পেইন শুরু

  • April 27, 2026

    রাজধানীর ১১ পাম্পে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক

  • April 27, 2026

    সারা দেশে বাড়ছে বৃষ্টির প্রবণতা

  • April 27, 2026

    বিকেলে বসছে সংসদ অধিবেশন

  • April 27, 2026

    প্রধানমন্ত্রী আজ যশোর যাচ্ছেন

  • April 27, 2026

    হামে মৃত্যু বাড়ছে

  • April 27, 2026

    ৫ বিভাগে সতর্কবার্তা

  • April 27, 2026

    ১১ অধিদপ্তর ও সংস্থা পেল নতুন ডিজি

  • April 27, 2026

    আয়কর রিটার্ন না দিলে অটো নোটিশ যাবে

  • April 27, 2026

    যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

  • April 27, 2026

    ৩০ এপ্রিলের পর সারাদেশে জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

  • April 27, 2026

    দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

  • April 27, 2026

    সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ

আমাদের নিউজ সাবস্ক্রাইব করুন

এই ব্লগে যোগ দিতে আপনার ইমেইল ঠিকানা লিখুন।আর নতুন পোস্ট আসলে আপনাকে ইমেইল করে জানানো হবে।

Join 132 other subscribers

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
« Mar    

  • © সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৬-২০২৪ এই
  • ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি
  • ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

  • সম্পাদক
  • এ এইচ এম সায়েদুজ্জামান
  • +88- 01991992222

  • যোগাযোগ:
  • ২৯৫/ঝ/১৩ সিকদার রিয়েল স্টেট
  • রোড# ৫, ধানমন্ডি, ঢাকা-১২০৯।
  • ই-মেইল: Shikshabarta@gmail.com (নিউজ)
  • বিজ্ঞাপন: +88-01840000847 (বিকাশ ও নগদ)