এইমাত্র পাওয়া

কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন

অনলাইন ডেস্ক।।

প্রধান নির্বাচন কমিশনার হলেন সিনিয়র সচিব (অব.) কাজী হাবিবুল আউয়াল। অন্য চার কমিশনার হলেন, জেলা ও দায়রা জজ (অব.) বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার (অব.) আহসান হাবিব খান, সিনিয়র সচিব (অব.)  মো. আলমগীর ও সিনিয়র সচিব (অব.) আনিসুর রহমান।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন (ইসি) কমিশনার নিয়োগের জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে ১০ জনের নাম জমা দেয় সার্চ কমিটি।

ওইদিন বঙ্গভবনের সামনে সাংবাদিকদের মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, সার্চ কমিটির সদস্যরা রাষ্ট্রপতির কাছ নাম জমা দিয়েছেন এবং রাষ্ট্রপতি তা গ্রহণ করেছেন। এখন রাষ্ট্রপতি পরীক্ষা-নিরীক্ষা করে নির্দেশনা দেবেন। তবে খুব দ্রুত সময়ের মধ্যেই প্রধান নির্বাচন কমিশনার ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হবে।

নির্বাচন কমিশনে (ইসি) নিয়োগের জন্য ৩২২ জনের নাম সংগ্রহের পর সেই তালিকা ২০ জনে নামিয়ে এনেছিল সার্চ কমিটি। এরপর ২০ জনের সেই তালিকাও ছোট করে ১২ থেকে ১৩ জনে নামিয়ে আনার কথা জানিয়েছিলেন সার্চ কমিটির প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.