হবিগঞ্জঃ জেলার মাধবপুরে মোর্শেদা নামে এক শিক্ষিকার বেতের আঘাতে এক শিশু শিক্ষার্থী চোখে গুরুতর জখম হওয়ার ঘটনায় ওই শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে বদলি করা হয়েছে।
জানা গেছে, ১৬ আগস্ট বুধবার মাধবপুরের বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুষ্টুমি করায় সহকারী শিক্ষিকা মোর্শেদা বেগম শিশু শিক্ষার্থী মেহেদি হাসানকে লক্ষ্য করে বেত ছুড়ে মারেন। বেতের আঘাতে শিশুটির চোখ রক্তাক্ত জখম হয়।
ঘটনা তদন্তে প্রশাসন তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে। কমিটির সদস্যরা হলেন- হবিগঞ্জের এডিসি সাদেকুল ইসলাম (শিক্ষা ও আইসিটি), উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল হাসান ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মওলা।
কমিটির সদস্য মনজুর আহসান জানান, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সহকারী শিক্ষিকা মোরশেদা আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আর ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সানজিদা পারভীনকে (স্বপ্না) অন্যত্র সংযুক্ত করা হয়েছে।
আহত শিশুটি বানিয়াপাড়া গ্রামের মোতালিব মিয়ার ছেলে। তিনি জানিয়েছেন, মেহেদি রাজধানীর আগারগাঁওয়ে চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
