এইমাত্র পাওয়া

Tag Archives: কোটা আন্দোলন

বিচার বিভাগীয় তদন্তের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: চলমান কোটা সংস্কার আন্দোলনে আজ দেশের বিভিন্ন স্থানে রক্তক্ষয়ী সংঘাত ও আন্দোলনরত ছাত্রের প্রাণহানি ও বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীর আহত হওয়ার ঘটনায় আমরা মর্মাহত। আমরা ছাত্র নিহতের ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশের পাশাপাশি তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং দ্রুত বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের বিচার দাবি …

বিস্তারিত পড়ুন

দেশের সব স্কুল-কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সারা দেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইন্সটিটিউটের শ্রেণি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যালয় ও কলেজগামী …

বিস্তারিত পড়ুন

কোটা আন্দোলন: শাহজালালে৩৮ ফ্লাইট বিলম্ব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: কোটা সংস্কার আন্দোলনের কারণে অনেক যাত্রী যথা সময়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেতে পারেনি। এ কারণে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের প্রায় ৩৮টি ফ্লাইট ছাড়তে বিলম্ব হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, আন্দোলনের কারণে ঢাকার বনানী ও রামপুরা থেকে …

বিস্তারিত পড়ুন

ঢাবিতে যেতে চাই না, ছাত্রছাত্রীদের দেখলেই মনে হবে রাজাকার: জাফর ইকবাল

ঢাকা: রাজধানী থেকে শুরু হওয়া কোটা আন্দোলন ছড়িয়ে পড়েছে সারা দেশে। আন্দোলনের পক্ষে-বিপক্ষে নানা প্রতিক্রিয়া দিচ্ছেন শিক্ষক, ব্যবসায়ী, আইনজীবী, সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারসহ নানা শ্রেণিপেশার মানুষ। আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ‘রাজাকার’ স্লোগান নিয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছেন লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল। ‘সাদাসিধে কথা’ নামে নিজের একটি …

বিস্তারিত পড়ুন

আন্দোলনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে কোটা আন্দোলন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েনি। শিক্ষার্থীরা যেন ধ্বংসাত্মক কার্যক্রমের লিপ্ত না হয়। শিক্ষার্থীদের আন্দোলন পরিহার করে …

বিস্তারিত পড়ুন

মহাখালীতে পুলিশ বক্সে আগুন

ঢাকা: পুলিশের সঙ্গে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সংঘর্ষের মধ্যে রাজধানীর মহাখালীতে একটি পুলিশ বক্সে আগুন দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, সংঘর্ষে তাদের দুই জন সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে আন্দোলনকারী শিক্ষার্থীরা মহাখালীতে রেললাইন অবরোধ করার পর এ পরিস্থিতি তৈরি হয়। শিক্ষার্থীদের অবরোধে সারাদেশের সঙ্গে রেলপথে বিচ্ছিন্ন হয়ে যায় রাজধানী। পরে বিকেল …

বিস্তারিত পড়ুন

রাবিতে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়ল ছাত্রলীগ নেতাকর্মীরা

রাবি: চলমান কোটা সংস্কার আন্দোলনে সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। এসময় তারা লাঠি নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে। আন্দোলোনকারীদের লাঠি নিয়ে প্রবশ করতে দেখে মাঠ ছেড়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। এমনকি পুলিশের পাহারা ও গাড়িতেও রাবি ক্যাম্পাস ছাড়তে দেখা গেছে …

বিস্তারিত পড়ুন

চট্টগ্রামে কোটা আন্দোলন, নি-হ-ত বেড়ে ৩

চট্টগ্রাম: চট্টগ্রামে কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় নিহত বেড়ে হয়েছে তিন। সংঘর্ষের মধ্যে কোটা আন্দোলনকারীদের ওপর গুলি ছুড়তে দেখা গেছে এক যুবককে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের মুরাদপুরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত দুজন হাসপাতালে নেওয়ার আগেই মারা যান। অপরজনকে …

বিস্তারিত পড়ুন

ইবিতে বাধার মুখেও সরব আন্দোলনকারীরা

জামাল উদ্দীন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: বাঁধা উপেক্ষা করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ১১তম দিনের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। এসময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানায় তারা। এদিন বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে …

বিস্তারিত পড়ুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ৬ নেতার পদত্যাগে

জবি: কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা মন্তব্যের প্রতিবাদ জানিয়ে সংগঠনের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের ছয়জন নেতা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন তাঁরা। পদত্যাগ করা ছাত্রলীগ নেতারা হলেন—জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ শাখার সহ সভাপতি মাহমুদুল হাসান সামি ও রসায়ন বিভাগ …

বিস্তারিত পড়ুন