Tag Archives: ইউজিসি

রেজিস্ট্রার কর্তৃক শিক্ষককে অপমানের অভিযোগে জবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) রেজিস্ট্রার কর্তৃক শিক্ষককে অপমান ও অসদাচরণের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (৩ জুলাই) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে এ প্রতিবাদ জানান তারা। এ সময় শিক্ষার্থীরা ‘স্বৈরাচারের ঠিকানা, জগন্নাথে হবে না’,‘এক দুই তিন চার, রেজিস্ট্রার গদি ছাড়’, ‘স্বৈরাচারের গদিতে, আগুন জ্বালো …

বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

ঢাকাঃ জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)’র চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। জুলাই গণঅভ্যুত্থানের ১ম বার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে বৃহস্পতিবার হংকংয়ের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে আয়োজিত ‘জুলাই-বিয়ন্ড বাউন্ডারিজ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন …

বিস্তারিত পড়ুন

বিশ্ববিদ্যালয়ের ছাদ ধস: তদন্তে ইউজিসির কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়াকে আহ্বায়ক করে চার সদস্যের এ কমিটি গঠন করা হয়। শুক্রবার (১ আগস্ট) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি …

বিস্তারিত পড়ুন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন করবে শিক্ষা মন্ত্রণালয়

ঢাকাঃ প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপন সংক্রান্ত কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন করবে শিক্ষা মন্ত্রণালয়। আগামী সোমবার (৪ আগস্ট) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ উদ-দৌলা খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ঢাকা মহানগরীর সরকারি সাত কলেজের জন্য প্রস্তাবিত ঢাকা …

বিস্তারিত পড়ুন

আমাদের শাসনামলে আবু সাঈদ হত্যার বিচার দেখে যাবেন: আইন উপদেষ্টা

রংপুরঃ আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের শাসনামলে শহীদ আবু সাঈদ হত্যার বিচার করা হবে। বুধবার (১৬ জুলাই) দুপুরে শহীদ আবু সাঈদের শাহাদতবার্ষিকী ও ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, ‌অন্তর্বর্তী সরকারের আমলেই আবু সাঈদ …

বিস্তারিত পড়ুন

শিক্ষকপ্রতি তিন লাখ টাকা পর্যন্ত গবেষণা সহায়তা দেওয়ার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মৌলিক গবেষণায় সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এতে শিক্ষক প্রতি দুই লাখ ৬০ হাজার থেকে তিন লাখ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে। বৃহস্পতিবার (১৯ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইউজিসি। আগ্রহী শিক্ষকদের আগামী ১৬ জুলাইয়ের মধ্যে ইউজিসির ওয়েবসাইটে প্রবেশ করে …

বিস্তারিত পড়ুন

গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের নাম পাল্টে যাচ্ছে

গাজীপুরঃ গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের নাম পাল্টে যাচ্ছে। নতুন নাম পাচ্ছে বিশ্ববিদ্যালয়টি। শিক্ষা মন্ত্রণালয় এ বিশ্ববিদ্যালয়ের নতুন নাম ‘ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ (ইউএফটিবি)’ রাখার প্রস্তাব করেছে। প্রস্তাবটি মন্ত্রিপরিষদ বিভাগে রয়েছে। উপদেষ্টা পরিষদে অনুমোদন হলে নতুন নাম পাবে বিশ্ববিদ্যালয়টি। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তনের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি …

বিস্তারিত পড়ুন

নীতিমালা ও শর্ত পূরণে ব্যর্থ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ‘ব্ল্যাক লিস্ট’ করছে ইউজিসি

ঢাকাঃ নীতিমালা ও শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ‘ব্ল্যাক লিস্ট’ করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। লিস্টে বর্তমানে ১৭টি বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে বলে জানা গেছে। এই তথ্য নিশ্চিত করেছেন ইউজিসির এক সদস্য। ইউজিসি সূত্রে জানা যায়, নির্দিষ্ট সময়ের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে যেতে না পারা, একাডেমিক অবস্থাসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু …

বিস্তারিত পড়ুন

আবারও অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাস শিক্ষার্থীদের

গাজীপুরঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাস স্নাতকের (সম্মান) তৃতীয় ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ এবং শিক্ষা কার্যক্রম নিয়মিত ও সুনির্দিষ্টভাবে চালুর দাবিতে আবারও অবস্থান কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে তাঁরা এ কর্মসূচি শুরু করেন। এর আগে শিক্ষার্থীরা গত শনিবার অবস্থান কর্মসূচি ও পরদিন রোববার আমরণ অনশন কর্মসূচি …

বিস্তারিত পড়ুন

এবার অনশন কর্মসূচি শুরু ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের

ঢাকাঃ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে এবার অনশন কর্মসূচি শুরু করেছেন গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রাঙ্গণে এই কর্মসূচি শুরু হয়। একই দাবিতে ইউজিসির সামনে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি শেষে আন্দোলনকারী শিক্ষার্থীরা এখন অনশন শুরু করলেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে …

বিস্তারিত পড়ুন