এইমাত্র পাওয়া

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরকে গাজায় পৌঁছে দেয়ার আহ্বান ঢাবি শিক্ষকদের

ঢাকাঃ গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরে থাকা জাহাজগুলোকে অবিলম্বে গাজায় পৌঁছে দেয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। শনিবার (৪ অক্টোবর) দুপুরে অপরাজেয় বাংলার সামনে শিক্ষকদের সংগঠন ‘ইউনিভার্সিটি টিচার্স লিংক’ আয়োজিত এক মানববন্ধনে এ কথা বলেন তারা।

বক্তারা বলেন, গাজাগামী নৌবহর থেকে যাদের বন্দি করা হয়েছে তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। পাশাপাশি ত্রানবাহী সহায়তা নিয়ে যাওয়া নৌকাগুলোকে নিরাপদে গাজায় পৌঁছে দেয়ার আহ্বান জানান তারা।

এ সময় ফিলিস্তিনবাসীর ওপর ইসরায়েলের আক্রমণ ও আগ্রাসন বন্ধের দাবি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৪/১০/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.