Tag Archives: শিক্ষক

২ হলের নাম পরিবর্তনের দাবিতে ডাকসুর ঘেরাও কর্মসূচি

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর হলের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের নাম পরিবর্তন করে ফেলানী হল রাখার দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। পাশাপাশি জুলাই গণহত্যার সমর্থন দেওয়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক …

বিস্তারিত পড়ুন

বিয়ের দাবিতে প্রাথমিক শিক্ষকের বাড়িতে অনশনে মাধ্যমিক শিক্ষিকা

মেহেরপুরঃ মেহেরপুরের গাংনীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে চার বছরের প্রেমের অভিযোগ এনে বিয়ের দাবিতে মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা দুই দিন ধরে অনশন পালন করছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় বিয়ের দাবিতে মাধ্যমিক সহকারী শিক্ষিকা সালমা খাতুন বাড়িতে আসার সঙ্গে সঙ্গে অভিযুক্ত স্কুল শিক্ষক আমিরুল ইসলাম সুফল বাড়ি ছেড়ে অজ্ঞাত স্থানে …

বিস্তারিত পড়ুন

ভবন আছে শিক্ষক নেই, এক কক্ষেই চলে ৩ ক্লাসের পাঠদান

ঢাকাঃ চারপাশে সবুজ মাঠ আর শান্ত পরিবেশ। মাঝে সরকারি অর্থায়নে তৈরি ঝলমলে রঙিন ভবন। আছে একাধিক কক্ষ আর আধুনিক শিক্ষা উপকরণ। কিন্তু সব আয়োজনই ম্লান হয়ে গেছে শিক্ষক সংকটে। লালমনিরহাটের ধবলগুড়ি চতুরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখন ভবন আছে, কিন্তু পড়ানোর মানুষ নেই। মাত্র একজন শিক্ষকের কাঁধে এখন ১২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ। …

বিস্তারিত পড়ুন

মাদারীপুরে ঝুঁকিপূর্ণ ৬১ প্রাথমিক বিদ্যালয়ের ভবন, ভূমিকম্প আতঙ্কে শিক্ষার্থীরা

মাদারীপুরঃ সাম্প্রতিক সময়ে একাধিক ভূমিকম্পে আতঙ্ক বেড়েছে মাদারীপুরে। জেলার ৬১টি ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয় ভবনেই চলছে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম। এসব ভবনের কোথাও খসে পড়ছে পলেস্তারা, কোথাও ফাটল ধরেছে; আবার মাথার ওপর পড়ছে ইট-সুরকি। এতে আহত হচ্ছে শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে এলজিইডি বলছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন হওয়ার পর প্রকল্প হাতে এলেই …

বিস্তারিত পড়ুন

লালপুরে প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

নাটোরঃ নাটোরের লালপুরে উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার নার্গিস সুলতানার বিরুদ্ধে বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলায় পিঠা উৎসব বাস্তবায়নে প্রতিটি প্রাথমিক স্কুল থেকে ২০০ টাকা করে চাঁদা নেওয়া সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে, এতে চরম ক্ষুব্ধ শিক্ষকরা। জানা যায়, লালপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলার আয়োজন করা …

বিস্তারিত পড়ুন

ওসমান হাদির মৃ ত্যুতে খুবি উপাচার্যের শোক ও দোয়ার আয়োজন

জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। এক শোক বার্তায় উপাচার্য বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে শরীফ ওসমান হাদি সাহসিকতা ও …

বিস্তারিত পড়ুন

কুয়াকাটা সৈকত পরিচ্ছন্নতা অভিযানে ১৫০ ইয়থ সদস্য ও শিক্ষার্থী

কুয়াকাটাঃ পর্যটন নগরী কুয়াকাটার সী-বিচকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় এডুকো বাংলাদেশ ও এনএসএস-এর সহযোগিতায় এমপাওয়ার প্রকল্পের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। সকাল থেকে এমপাওয়ার প্রকল্পের যুব সদস্যরা কুয়াকাটা সৈকতের বিভিন্ন পয়েন্টে ছড়িয়ে পড়ে প্লাস্টিক, পলিথিনসহ বিভিন্ন বর্জ্য সংগ্রহ করে। কর্মসূচি শেষে তারা পর্যটক, স্থানীয় বাসিন্দা, …

বিস্তারিত পড়ুন

জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে প্রধান শিক্ষকদের নতুন নির্দেশনা

ঢাকা: জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রবেশপত্র আগামী ২১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণের নির্দেশনা দেয়া হয়েছে। এ প্রবেশপত্রে কোনো ভুল পরিলক্ষিত হলে প্রতিষ্ঠান প্রধানের আবেদনসহ ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শাখায় যোগাযোগ করতে হবে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাকা …

বিস্তারিত পড়ুন

একসঙ্গে তিন শিক্ষার্থীর মেডিকেল জয়ে গর্বে ভাসছে গ্রামবাসী

মাগুরাঃ মাগুরার শ্রীপুর উপজেলায় একই গ্রামের তিন শিক্ষার্থী ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তারা সবাই উপজেলার ৭নং সব্দালপুর ইউনিয়নের সোনাতুন্দী গ্রামের বাসিন্দা। গত ১৪ ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ফলাফলে দেখা যায়, সোনাতুন্দী গ্রামের তিন কৃতি শিক্ষার্থী দেশের তিনটি সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। …

বিস্তারিত পড়ুন

নতুন এমপিও নীতিমালা: বিপাকে সাড়ে ৩ হাজার শিক্ষক-সাংবাদিক, আইনি লড়াইয়ের প্রস্তুতি

ঢাকাঃ শিক্ষা মন্ত্রণালয়ের নতুন ‘এমপিও নীতিমালা-২০২৫’ জারির পর শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতায় যুক্ত থাকা দেশের প্রায় সাড়ে তিন হাজার মফস্বল সাংবাদিক চরম সংকটে পড়েছেন। গত ৭ ডিসেম্বর জারি করা এই নীতিমালায় স্পষ্ট করা হয়েছে যে, এমপিওভুক্ত কোনো শিক্ষক বা কর্মচারী একই সঙ্গে একাধিক চাকরি বা সাংবাদিকতা ও আইন পেশার মতো লাভজনক …

বিস্তারিত পড়ুন