এইমাত্র পাওয়া

জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে প্রধান শিক্ষকদের নতুন নির্দেশনা

ঢাকা: জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রবেশপত্র আগামী ২১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণের নির্দেশনা দেয়া হয়েছে। এ প্রবেশপত্রে কোনো ভুল পরিলক্ষিত হলে প্রতিষ্ঠান প্রধানের আবেদনসহ ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শাখায় যোগাযোগ করতে হবে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষককে চিঠিটি পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানা যায়, জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠানে ইতোমধ্যে অনলাইনে পাঠানো হয়েছে। প্রবেশপত্রগুলো ডাউনলোড করে প্রিন্ট দিয়ে আগামী ২১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করতে হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৮/১২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.