ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর হলের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের নাম পরিবর্তন করে ফেলানী হল রাখার দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। পাশাপাশি জুলাই গণহত্যার সমর্থন দেওয়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে সংগঠনটি।
শনিবার (২০ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ডাকসুর পেজ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সেখানে বলা হয়, রোববার (২১ ডিসেম্বর) মুজিব হলের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি হল করা, ফজিলাতুন্নেছা হলের নাম পরিবর্তন করে ফেলানী হল এবং জুলাই গণহত্যার সমর্থন দেওয়া শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীদের ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিতে ভিসি অফিস ঘেরাও।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, রোববার দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২০/১২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
