এইমাত্র পাওয়া

Tag Archives: শিক্ষক

লক্ষ্মীপুরে মাদকাসক্ত প্রধান শিক্ষকের পুর্নবহাল আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুর: অর্থ আত্মসাৎ ও মাদক সেবনের দায়ে অভিযুক্ত বহিষ্কৃত সাইফ উদ্দিনকে লক্ষ্মীপুরের নুরুল্যাপুর আঞ্জমান আরা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পুর্নবহাল আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রোববার (২০ অক্টোবর) দুপুরে সদর উপজেলার চরশাহী এলাকায় ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা …

বিস্তারিত পড়ুন

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

পাবনাঃ পাবনার ভাঙ্গুড়ায় জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফারুক হোসেনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত ৯ সেপ্টেম্বর একাধিক শিক্ষার্থীর অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর পৃথক লিখিত অভিযোগ দিয়েছেন। তবে বিষয়টি সম্প্রতি জানাজানি হয়। অভিযোগ সূত্রে জানা গেছে, অতিরিক্ত ভর্তি …

বিস্তারিত পড়ুন

ফার্স্ট ক্লাস পেয়ে স্নাতক পাস করলেন শহীদ আবু সাঈদ

রংপুরঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের স্নাতকের চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তিনি সিজিপিএ ৩.৩০ পেয়ে সম্মিলিত মেধাতালিকায় ১৪তম স্থান অধিকার করেছেন। রোববার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ফলাফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত …

বিস্তারিত পড়ুন

জাল সনদধারীকে চাকরিচ্যুত করাসহ পাঁচ দাবি নিয়োগ বঞ্চিতদের

ঢাকাঃ ৬০ হাজার জাল সনদধারীকে চাকরিচ্যুত করাসহ পাঁচ দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন এনটিআরসিএ নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকরা। রোববার (২০ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন এনটিআরসিএ নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক ফোরাম। অবস্থান কর্মসূচির নেতৃবৃন্দ জানান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টার সঙ্গে গত ২৯ সেপ্টেম্বর সাক্ষাৎকালে …

বিস্তারিত পড়ুন

শিক্ষককে মারধরের অভিযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে

ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জে হারুন অর রশিদ নামে এক শিক্ষককে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন ও সাদেক হোসেনের বিরুদ্ধে। শিক্ষক হারুন অর রশিদ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষক হারুন অর রশিদ। আর …

বিস্তারিত পড়ুন

ছাত্র রাজনীতিতে যুক্ত না হওয়ায় শপথ পাঠ; যবিপ্রবি

যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) যেকোনো ধরনের দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি না করা এবং করতে না দেওয়া মর্মে শপথ পাঠ করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী রাজনীতি বন্ধের দাবিও জানান।  শনিবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের …

বিস্তারিত পড়ুন

সমস্ত শিক্ষক সমাজের দাবি ১০ম গ্রেড

ঢাকাঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতারা। তারা বলছেন, ১০ম গ্রেড শুধু সহকারী শিক্ষকদের প্রত্যাশা নয়, এই দাবি সমস্ত শিক্ষক সমাজের। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান তারা। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক …

বিস্তারিত পড়ুন

ডিপ্লোমা ডিগ্রি দিয়ে পদোন্নতি পাওয়ার অভিযোগ রাবি শিক্ষকের বিরুদ্ধে

রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান বিশ্বজিৎ চন্দের বিরুদ্ধে পিএইচডি ডিগ্রি পাস না করে ডিপ্লোমা ডিগ্রির মাধ্যমে অধ্যাপক পদে পদোন্নতি নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি ছাড়া বিনা ছুটিতে প্রায় ১১ মাস বিদেশে অবস্থান করেও সেই সময়ে বিশ্ববিদ্যালয়ে কর্মরত দেখিয়ে বেতন-ভাতাদি নিয়েছেন বলেও …

বিস্তারিত পড়ুন

রংপুর বিভাগে শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা জাকির, প্রধান শিক্ষক শিউলি

নীলফামারী: প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন সরকার। এছাড়া একই উপজেলার সাবর্ডিনেট কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি সুলতানা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটি, বিভিন্ন পর্যায়ে প্রাথমিক …

বিস্তারিত পড়ুন

সিলেটে শিক্ষকতা পেশা ছেড়ে প্রাথমিক শিক্ষকরা পাড়ি জমাচ্ছেন বিদেশে

সিলেটঃ সিলেটে একের পর এক প্রাথমিক শিক্ষক পাড়ি জমাচ্ছেন বিদেশে। গত এক বছরে ছুটি নিয়ে দেশ ছেড়েছেন শতাধিক শিক্ষক। স্থায়ী হওয়ার প্রবণতার কারণে বাড়ছে শিক্ষক সংকট। দীর্ঘদিন অনুপস্থিত থাকায় ৫০ জনকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ৭৮টি বিভাগীয় মামলাও চলছে।  সিলেটে শিক্ষকতা পেশা ছেড়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনেকেই এখন বিদেশে। প্রবাসে …

বিস্তারিত পড়ুন