পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফল উপজেলার বাজেমহল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ থেকে পদত্যাগে বাধ্য করতে প্রধান শিক্ষিকাকে শারিরিক লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে । ওই শিক্ষিকার নাম মোসা. পারভীন বেগম (৫৪)। গতকাল (৩১ ডিসেম্বর) দুপুরে বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বিদ্যালয়ের তিন সহকারী শিক্ষক সহ চারজনকে অভিযুক্ত করে থানায় …
বিস্তারিত পড়ুনশিক্ষকতার পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা আছে: ডা. সালাউদ্দিন
ঢাকাঃ শিক্ষকতার পাশাপাশি শিক্ষকদের এ সম্পর্কিত প্রশিক্ষণের প্রয়োজন আছে বলে মন্তব্য করেছেন, বিএনপি’র সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের সাবেক সাংসদ ডা: দেওয়ান মো: সালাউদ্দিন বাবু। বুধবার (০১ জানুয়ারি) বেলা ৩টার দিকে আশুলিয়ার কাঠগড়া নয়াপাড়া এলাকার একটি স্কুলের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য …
বিস্তারিত পড়ুনগাইড বই কোম্পানির সঙ্গে শিক্ষক সমিতির চুক্তি, তদন্ত কমিটি গঠন
টাঙ্গাইলঃ শিক্ষা প্রতিষ্ঠানে বোর্ড বই আসার আগেই গাইড বই (সহায়ক) বাজারজাত করতে আল ফাতাহ পাবলিকেশন্সের প্রকাশনী নামের একটি কোম্পানির সঙ্গে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির ১৪ লাখ টাকা চুক্তিকাণ্ডের ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদের প্রকাশের পর তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। গত ৩০ ডিসেম্বর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. …
বিস্তারিত পড়ুনএমপিওভুক্ত শিক্ষকদের ইএফটিতে বেতন-ভাতা দেওয়ার কার্যক্রম শুরু
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ এমপিওভুক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফারে (ইএফটি) বেতন-ভাতা দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। এতে বছরের প্রথমদিনে ইনডেক্সধারী শিক্ষকরা বেতন পেলেন। এখন থেকে প্রতি মাসের ১ তারিখে বেতনের এমপিও’র অংশ ঝামেলামুক্তভাবে পেয়ে যাবেন শিক্ষকরা। বুধবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার …
বিস্তারিত পড়ুন২০২৫ সালের মাদ্রাসার ছুটির তালিকা প্রকাশ
ঢাকাঃ ২০২৫ সালের মাদ্রাসার ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। এ বছর মাদ্রাসায় প্রথম ছুটি শবে মিরাজের ছুটি। চাঁদ দেখা সাপেক্ষে এ ছুটি ২৮ জানুয়ারি, মঙ্গলবার। প্রকাশিত এ ছুটির তালিকায় দেখা গেছে, এবার সব মিলিয়ে ছুটি ৭৫ দিন। এ ছাড়া শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি …
বিস্তারিত পড়ুনপ্রাথমিক শিক্ষক সমিতি থেকে ১১ জন পদত্যাগ করে সংবাদ সম্মেলন
পঞ্চগড়ঃ পঞ্চগড়ে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক কমিটি থেকে ১১ জন পদত্যাগ করে সংবাদ সম্মেলন করেছে।উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকের ব্যানারে বুধবার (১ জানুয়ারি) সকালে প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ছলিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইয়াছমিন আরা লিখিত বক্তব্যে বলেন,জেলা কমিটির সুপারিশ ছাড়া অনুমোদন …
বিস্তারিত পড়ুনপ্রধান শিক্ষকের অপসারণসহ ৫ দফা দাবিতে মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছয়ঘড়িয়া শাহ আলম উচ্চ বিদ্যালয়ের বহিষ্কৃত (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক সেলিনা বেগমের অপসারণসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করা হয়েছে। এলাকাবাসী, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে তিন দিনের মধ্যে ৫ দফা দাবী আদায় না হলে ইউএনও অফিস এবং শিক্ষা …
বিস্তারিত পড়ুনসরকারি বিদ্যালয়ের নিজস্ব জমি না থাকায় ভবন নির্মাণ বাতিল
পিরোজপুরঃ পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৬৫ নম্বর নাজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব জমি না থাকায় শিক্ষার্থীদের জন্য একটি ভবন বরাদ্দ দেওয়া হলেও তা নির্মাণ করা যাচ্ছে না। বিদ্যালয়টি ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে উপজেলা পরিষদের একটি ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিদ্যালয়ে বর্তমানে ৩৪২ জন শিক্ষার্থী পড়ালেখা করছে। নিজস্ব জমি …
বিস্তারিত পড়ুনরাজশাহীতে প্রাথমিকের কোনো বই পৌঁছায়নি, মাধ্যমিক পেয়েছে মাত্র ৬টি
রাজশাহীঃ রাজশাহীর স্কুলগুলোতে এখনো শতভাগ বই পৌঁছায়নি। প্রাথমিকের কোনো বই হাতে পায়নি প্রথমিক শিক্ষা অফিস। মাধ্যমিক পেয়েছে মাত্র ছয়টি বই। তবে সেগুলোও পর্যাপ্ত নয়। কবে বই পৌঁছাবে সেটিও নিশ্চিত নন শিক্ষা কর্মকর্তারা। তবে জেলা প্রশাসন বলছে, বছরের প্রথম দিন বই হাতে না পেলেও খুব শিগগির সব বই হতে পাবে শিক্ষার্থীরা। …
বিস্তারিত পড়ুনবিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ
মুন্সীগঞ্জঃ মুন্সীগঞ্জ শ্রীনগরে মদনখালী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে দুপক্ষের দ্বন্দ্বের জেরে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের মদনখালী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করলে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। স্থানীয়রা জানান, মঙ্গলবার বেলা সাড়ে …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল