ঢাকাঃ শিক্ষক নেতা অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াসহ ১৫ জন বা ৫ শতাংশ শিক্ষককে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। শনিবার (৮ নভেম্বর) সেগুনবাগিচায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ত্যাগী, স্বচ্ছ, হামলা-মামলার শিকার ও কারাভোগকারী শিক্ষক নেতাদের মনোনয়ন প্রদানের দাবি আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা …
বিস্তারিত পড়ুনগোপালগঞ্জে শিক্ষার্থীকে থাপ্পড়ের ঘটনায় তদন্ত কমিটি গঠন
গোপালগঞ্জঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় শিক্ষার্থীকে থাপ্পড় মারার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিনদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অভিযোগ ওঠা শিক্ষককে শোকজ করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) কোটালীপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসমাইল তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, …
বিস্তারিত পড়ুনশিক্ষকদের নতুন সংগঠন ইউটিএফ-এর আত্মপ্রকাশ
ঢাকাঃ ইউনিভার্সিটি টিচার্স ফোরাম (ইউটিএফ) নামে শিক্ষকদের একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ হয়েছে। সংগঠনটি বলছে, এটি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না হলেও প্রবলভাবে রাজনীতি সচেতন হিসেবে কাজ করবে। শুক্রবার (৭ নভেম্বর) বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে আয়োজিত সংগঠনটির ৫৬ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে প্রধান অতিথি …
বিস্তারিত পড়ুনপ্রাথমিকে শারীরিক শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে মানববন্ধন
রাজশাহীঃ প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষার জন্য ঘোষিত সহকারী শিক্ষকের পদ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে শহরের সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচিতে জেলার বিভিন্ন শারীরিক শিক্ষা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম …
বিস্তারিত পড়ুনজুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ বলে কিছু থাকবে না: নাহিদ ইসলাম
ঢাকাঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ বলে কিছু থাকবে না। যা ঐকমত্য হয়েছে, জনগণ তা চূড়ান্তভাবে নির্ধারণ করবে। তিনি বলেন, ‘জনগণ যদি বলে, সেগুলোই বাস্তবায়িত হবে। আমরা আশা করি খুব দ্রুতই জুলাই সনদের আইনের ভিত্তিতে নির্বাচনের পথে এগোতে পারব। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে …
বিস্তারিত পড়ুনশিক্ষক আন্দোলনে একাত্মতা প্রকাশ ডাকসু জিএসের
ঢাকাঃ সব নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন ডাকসুর জিএস ফরহাদ হোসেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ষষ্ঠ দিনের মতো অবস্থান কর্মসূচিতে ফরহাদ হোসেন একাত্মতা প্রকাশ করে বক্তৃতা দেন। ডাকসু জিএস বলেন, শিক্ষকদের দাবি অত্যন্ত ন্যায্য এবং যৌক্তিক। অবিলম্বে তাদের দাবি মেনে নিতে সরকারের …
বিস্তারিত পড়ুনশিক্ষকদের বদলি শুরু কখন, যা জানা গেল
ঢাকাঃ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি সফটওয়্যার তৈরি নিয়ে টেলিটকের সঙ্গে সভা করেছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্র জানিয়েছে, চলতি বছর শিক্ষকদের বদলি চালু হওয়ার সম্ভাবনা কম। কেননা সফটওয়্যার তৈরি করা, সেটি যাচাই এবং ট্রায়ালের কাজ সম্পন্ন করতে ডিসেম্বর মাস লেগে যেতে পারে। এ অবস্থায় আগামী বছরের …
বিস্তারিত পড়ুনবিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা পর্যন্ত ভুল তথ্য ছড়াচ্ছেন: প্রেস সচিব
ঢাকাঃ বর্তমান সময়ে যাঁরা ভালো জানেন, তাঁরা ভুল তথ্য ছড়াচ্ছেন, এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা পর্যন্ত ভুল তথ্য ছড়াচ্ছেন—এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘সরকার মিসইনফরমেশন (ভুল তথ্য) নিয়ে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। বিশেষ করে সেন্ট মার্টিন ও মাইলস্টোন নিয়ে ভুয়া খবরের পরিমাণ ছিল অযাচিত। চট্টগ্রাম …
বিস্তারিত পড়ুনধূমপায়ীরা প্রাথমিকের শিক্ষক পদে আবেদন করতে পারবেন না
ঢাকাঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এতে ১০ হাজার ২১৯টি পদে নিয়োগ দেওয়া হবে। আগামী ৮ নভেম্বর থেকে অনলাইনে আবেদনগ্রহণ শুরু হবে। তবে ধূমপায়ী ও মাদকাসক্তদের এ পদে আবেদন করতে নিষেধ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিভিন্ন জাতীয় পত্রিকায় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত …
বিস্তারিত পড়ুনপ্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষকের পদ পুনর্বহালের দাবিতে ঢাবিতে প্রতিবাদ
ঢাকাঃ প্রাথমিক শিক্ষায় সংগীত এবং শারীরিক শিক্ষা শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সংগীত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ভাস্কর্যের সামনে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে কর্মসূচি শুরু করেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা এবং নৃত্যকলা বিভাগের শিক্ষক …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল