Tag Archives: পাঠ্যপুস্তক

নতুন বছরের আগেই পাঠ্যপুস্তকের অনলাইন সংস্করণ পাচ্ছে শিক্ষার্থীরা

ঢাকাঃ ২০২৬ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক ও দাখিল স্তরের সকল শিক্ষার্থী সরকারের বিনামূল্যের পাঠ্যপুস্তকের সফটকপির (পিডিএফ) অনলাইন সংস্করণ আজ থেকে পড়তে পারবে। আজ রবিবার শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার ‘২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের সফটকপি ওয়েবসাইটে আপলোডকরণ’— কার্যক্রমের উদ্বোধন …

বিস্তারিত পড়ুন

‘মার্চের আগ পর্যন্ত বই পাবে না মাধ্যমিকের ৭০ লাখ শিক্ষার্থী’

ঢাকাঃ বিগত কয়েক বছর ধরেই শিক্ষার্থীদের হাতে সঠিক সময়ে বই তুলে দিতে পারছে না সরকার। ২০২৫ শিক্ষাবর্ষের সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে কয়েকটি জেলায় এপ্রিল পর্যন্ত সময় লেগেছিল। ২০২৬ সালে যথাসময়ে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে এবার অপেক্ষাকৃত আগেই পাঠ্যপুস্তক মুদ্রণের জন্য দরপত্র আহ্বান করা হয়। তবে মাধ্যমিকের ষষ্ঠ থেকে …

বিস্তারিত পড়ুন

প্রাথমিকের পাঠ্যবই শতভাগ মুদ্রণ সম্পন্ন: শিক্ষা মন্ত্রণালয়

ঢাকা: বিজয় দিবসের প্রাক্কালে প্রাথমিক স্তরের শিক্ষাব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট সব অংশীজনের সম্মিলিত ও ঐকান্তিক প্রচেষ্টায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) চলতি শিক্ষাবর্ষের প্রাক্-প্রাথমিক ও প্রাথমিক স্তরের (প্রথম থেকে পঞ্চম শ্রেণি) পাঠ্যপুস্তক শতভাগ মুদ্রণ ও সরবরাহ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়। মন্ত্রণালয়ের দাবি, …

বিস্তারিত পড়ুন

বিজয় দিবসের আগেই প্রাথমিকের শতভাগ পাঠ্যবই মুদ্রণ সম্পন্ন

ঢাকাঃ মহান বিজয় দিবসের প্রাক্কালে প্রাথমিক স্তরের শিক্ষাব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট সব অংশীজনের সম্মিলিত ও ঐকান্তিক প্রচেষ্টায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) চলতি শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের (প্রথম থেকে পঞ্চম শ্রেণি) শতভাগ পাঠ্যপুস্তক মুদ্রণ ও সরবরাহ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে। বিগত কয়েক বছরের ইতিহাসে নির্ধারিত সময়ের মধ্যে এত বৃহৎ …

বিস্তারিত পড়ুন

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি ৫ নির্দেশনা

ঢাকাঃ বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেওয়া হবে। এই উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পাঁচ দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-১) এস. এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুদ্রণকারী প্রতিষ্ঠানসমূহ কর্তৃক ২০২৬ শিক্ষাবর্ষের ইবতেদায়ি, মাধ্যমিক (বাংলা ও …

বিস্তারিত পড়ুন

এনসিটিবির গাফিলতি, পাঁচ মাসেও সিলেবাস পায়নি একাদশের ১১ লাখ শিক্ষার্থী

ঢাকাঃ পাঁচ মাস আগে ক্লাস শুরু হলেও এখনো সিলেবাস পায়নি একাদশ শ্রেণির ১১ লাখের বেশি শিক্ষার্থী। এতে ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা বলেন, দুই মাস প্রথম বর্ষ পরীক্ষা। অথচ এখনো সিলেবাস প্রকাশ করা হয়নি। জানা গেছে, নিয়ম অনুযায়ী, একাদশ-দ্বাদশ শ্রেণির ক্লাস শুরুর এক থেকে দুই সপ্তাহের মধ্যে বাংলা ১ম পত্রের …

বিস্তারিত পড়ুন

মানসম্মত নতুন বই নির্ধারিত সময়েই শিক্ষার্থীর হাতে পৌঁছাবে: এনসিটিবি

ঢাকাঃ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানিয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষের শুরুতেই প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে মানসম্মত পাঠ্যপুস্তক পৌঁছানো সম্ভব হবে। সেজন্য শেষ সময়েও জোরালো প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি। পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও বিতরণের প্রতিটি ধাপে কঠোর নজরদারি নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এনসিটিবি নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে। বৃহস্পতিবার …

বিস্তারিত পড়ুন

নবম-দশম শ্রেণির সাড়ে ৫ কোটি বই ছাপানো হচ্ছে

ঢাকাঃ আগামী শিক্ষাবর্ষের (২০২৬ সাল) মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন) নবম শ্রেণি, দাখিল নবম শ্রেণি, এসএসসি ও দাখিল ভোকেশনাল নবম শ্রেণি এবং কারিগরি ট্রেড নবম ও দশম শ্রেণির বিনামূল্যের ৫ কোটি ৫৪ লাখ ৯০ হাজার ৮৬৯টি পাঠ্যপুস্তক মুদ্রণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি …

বিস্তারিত পড়ুন

নবম শ্রেণির সাড়ে ৫ কোটি বই কেনার প্রস্তাব অনুমোদন পায়নি

ঢাকাঃ জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে নবম শ্রেণির পাঁচ কোটি ৫৪ লাখ ৯০ হাজার ৮৬৯ কপি পাঠ্যবই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের একটি প্রস্তাব নিয়ে আসা হলেও তা অনুমোদন দেয়নি সরকার। সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক থেকে এ বিষয়ে আরও যাচাই-বাছাই করার নির্দেশ দেওয়া …

বিস্তারিত পড়ুন

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত

ঢাকাঃ ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে বিশেষ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। এ থেকে জানা গেছে, আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস (পাঠ্যসূচি) সংক্রান্ত এ বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা শিক্ষা বোর্ড।  বিজ্ঞপ্তিতে …

বিস্তারিত পড়ুন