এইমাত্র পাওয়া

Tag Archives: এনটিআরসিএ

শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পাচ্ছেন ৪১ হাজারের বেশি প্রার্থী

ঢাকাঃ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ৪১ হাজারের বেশি প্রার্থীকে নিয়োগ সুপারিশ করা হবে। ইতোমধ্যে ফল তৈরির কাজ শেষ হয়েছে। রোববার (১৭ আগস্ট) ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মজিবর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের …

বিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নতুন বিধি আগামী সপ্তাহে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের নতুন বিধি তৈরির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এজন্য একটি খসড়া তৈরি করে তা অনুমোদনের জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বিধি অনুমোদনের কার্যক্রম একেবারে শেষপর্যায়ে। আগামী সপ্তাহে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হতে পারে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। মন্ত্রণালয়ের …

বিস্তারিত পড়ুন

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ই-প্রত্যয়নপত্র ডাউনলোডের নির্দেশ

ঢাকাঃ অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩-এ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের জন্য ডুপ্লিকেট বা সংশোধিত ই-প্রত্যয়নপত্র ডাউনলোড সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আজ মঙ্গলবার (১২ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, যেসব প্রার্থী ই-প্রত্যয়নপত্র সংশোধন বা পুনরায় ডাউনলোডের জন্য আবেদন করেছেন, তারা এনটিআরসিএ-এর ওয়েবসাইটে গিয়ে তা ডাউনলোড …

বিস্তারিত পড়ুন

১৮তম শিক্ষক নিবন্ধনে ভাইভা দেওয়া সবাইকে সনদ দেওয়ার দাবিতে মন্ত্রণালয়ে আবেদন

ঢাকাঃ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৮তম পরীক্ষার ফল পুনর্বিবেচনার দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আবেদন জানিয়েছেন ভাইভা (মৌখিক) থেকে বাদ পড়া চাকরিপ্রত্যাশীরা। একইসঙ্গে ভাইভা দেওয়া সবাইকে সনদ দেওয়ার দাবিও জানান তারা। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে দেওয়া এক চিঠিতে এ আবেদন করেন চাকরিপ্রত্যাশীরা। চিঠিতে তারা বলেন, আমরা ১৮তম …

বিস্তারিত পড়ুন

জাল সনদধারী ২ মাদ্রাসা শিক্ষকের এমপিও বাতিল, বেতন ফেরতের নির্দেশ

ঢাকাঃ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সনদ, সুপারিশপত্র জাল ও ভুয়া প্রমাণিত হওয়ায় নরসিংদীর শেখেরগাঁও জে ইউ ফাযিল মাদ্রাসার দুই শিক্ষকের এমপিও বাতিল করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। একইসঙ্গে প্রতিষ্ঠান প্রধানকে সতর্ক করে বেতন ফেরত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (২৭ জুলাই) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ …

বিস্তারিত পড়ুন

এনটিআরসিএ’র নতুন চেয়ারম্যান মো. আমিনুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলামকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।  রবিবার(২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, মো. আমিনুল ইসলামকে প্রেষণে ওই পদে নিয়োগ দিয়ে মাধ্যমিক …

বিস্তারিত পড়ুন

১৮তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণদের জন্য এনটিআরসিএ’র নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই-প্রত্যয়নপত্র ডাউনলোড সংক্রান্ত নতুন নির্দেশনা দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এনটিআরসিএ পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন বিভাগের পরিচালক (উপসচিব) আবদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বেসরকারি …

বিস্তারিত পড়ুন

ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্যপদ ১ লাখ ৮২২টি, আবেদন মাত্র ৫৭ হাজার

ঢাকাঃ দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। এ সংকট কাটাতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। গণবিজ্ঞপ্তিতে শূন্যপদ ছিল ১ লাখ ৮২২টি। এর বিপরীতে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা পড়েছে ৫৭ হাজারের কিছু বেশি। ফলে প্রায় অর্ধেক পদই …

বিস্তারিত পড়ুন

এক লাখ শিক্ষক নিয়োগ: পুলিশ ভেরিফিকেশনে পরিবর্তন এনে পরিপত্র জারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম প্রবেশ পর্যায়ে (Entry Level)-এ শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশন-এর ক্ষেত্রে আগের জারি করা পরিপত্রে কিছু পরিবর্তন এনে পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। পরিবর্তিত পরিপত্র অনুযায়ী, এনটিআরসিএ’ কর্তৃক প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিকট থেকে পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় ভি-আর ফরম প্রাপ্তির পর তা আর শিক্ষা মন্ত্রণালয়ের …

বিস্তারিত পড়ুন

১৮তম শিক্ষক নিবন্ধন: ফল পুনর্মূল্যায়ন ও সবাইকে সনদ দেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইভায় অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে ফল পুনর্মূল্যায়ন ও সবাইকে সনদ দেওয়ার দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচিতে নেমেছেন চাকরিপ্রত্যাশীরা। মঙ্গলবার (৮ জুলাই) সকাল থেকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ও ভাইভায় অংশ নেওয়া প্রার্থীরা অবস্থান নেন। তাদের দাবি, ভাইভা ছিল স্বচ্ছতা …

বিস্তারিত পড়ুন