এস এম মোজতাহীদ প্লাবন ,বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অর্থ মন্ত্রনালয় কর্তৃক জারিকৃত দেশের স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারীদের জন্য সর্বজনীন পেনশন সংক্রান্ত ‘প্রত্যয় স্কিম’ প্রজ্ঞাপন প্রত্যাহার,সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তকরণ এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন। নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি …
বিস্তারিত পড়ুনতিন দফা দাবিতে বেরোবি শিক্ষকদের অর্ধদিবস কর্মবিরতি
আবুল হোসেন বাবলু, রংপুর: সরকারের অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পেনশন সংক্রান্ত প্রত্যয় স্কিম প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্তকরণ এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের তিন দফা দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষক সমিতি। মঙ্গলবার (৪ জুন) সকাল ৯টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের …
বিস্তারিত পড়ুনশিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের সুনজর দিতে হবে: জবি উপাচার্য
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: শিক্ষকদেরকে শিক্ষার্থীদের প্রতি সুনজর দিতে আহ্বান জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। সোমবার (৩ জুন) বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শিল্পী খানমের অকাল প্রয়াণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এক দোয়া মাহফিলে এ কথা বলেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। এ সময় …
বিস্তারিত পড়ুনস্কুল-কলেজ শিক্ষকদের মে মাসের বেতন-ভাতার এমপিওর চেক ছাড়
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ( স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের মে-২০২৪ মাসের বেতন-ভাতার সরকারি অংশ (এমপিও) ছাড় করা হয়েছে। শিক্ষকদের বেতন-ভাতার সরকারি অংশের আটটি চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে পাঠানো হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আগামী ১০ এপ্রিল পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংক থেকে এমপিওর টাকা তুলতে পারবেন। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপ-পরিচালক …
বিস্তারিত পড়ুনপেনশনের নতুন সিদ্ধান্ত ও শিক্ষকদের অসন্তোষ
মাছুম বিল্লাহ: স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থায় আগামী জুলাই থেকে যোগ দেওয়া চাকুরেদের সর্বজনীন পেনশনে যুক্ত হওয়া বাধ্যতামূলক করেছে অর্থ মন্ত্রণালয়। তাঁরা বিদ্যমান পেনশনের বদলে সর্বজনীন পেনশন কর্মসূচির ‘প্রত্যয়’ স্কিমে অন্তর্ভুক্ত হবেন। সরকারের এই সিদ্ধান্তের তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান সাংবাদিকদের এক প্রশ্নের …
বিস্তারিত পড়ুনএই প্রজন্মের কোনো প্রশ্ন নেই, সারারাত জাগে, কেমন যেন মনমরা
ড. মো. আশরাফুল হক: আমি একজন শিক্ষক। প্রকৌশল শিক্ষক। সেই ১৯৮৬ সালে এ পেশায় আসা। দেখতে দেখতে ৩৮ বছর পার হতে চলেছে। রাজশাহীর তদানীন্তন বিআইটিতে (পরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) যোগদান করলাম। তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগে। তারুণ্যের উদ্দীপনায় টগবগে তরুণ শিক্ষক। ব্যাচেলর ডিগ্রি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট)। …
বিস্তারিত পড়ুননতুন কারিকুলামে শিক্ষকদের ৬ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট: ডিসিমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় জয়পুরহাটে উপজেলা পর্যায়ের শিক্ষকদের অংশ গ্রহণে ৬ দিন ব্যাপী প্রশিক্ষণ আজ সোমবার থেকে শুরু হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ডিসিমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় জয়পুরহাট জেলা শিক্ষা অফিস এই প্রশিক্ষণের আয়োজন করে। রামদেও বাজলা সরকারী উচ্চবিদ্যালয়ের আইসিটি মিলনায়তনে আয়োজিত …
বিস্তারিত পড়ুনশরীয়তপুরে সরকারি বিদ্যালয়ে পাঠদান করছেন দপ্তরি!
শরীয়তপুর: জেলার সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের ১২ নং গয়ঘর খলিফা কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি চলে দুইজন শিক্ষক দিয়ে। এর মধ্যে একজন মিটিংয়ে, অন্যজন ট্রেনিংয়ে থাকায় স্কুলটিতে কোনো শিক্ষক না থাকায় একই সঙ্গে দুই ক্লাসের পাঠদান করছেন দপ্তরি রাসেল মিয়া। শিক্ষার্থীদের মধ্যে রাসেল মিয়া শিক্ষক হিসেবেই পরিচিত। সোমবার (৩ জুন) সকাল …
বিস্তারিত পড়ুনপরীক্ষা চলাকালীন শিক্ষককে বের করে দিলেন সভাপতি
রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইনকোর্স পরীক্ষা চলাকালীন পরীক্ষায় বাধা দেওয়া ও কোর্স শিক্ষককে অপমান করে শ্রেণিকক্ষ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে বিভাগের সভাপতির বিরুদ্ধে। রবিবার (২ জুন) বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ক্লাসরুমে শিক্ষার্থীদের উপস্থিতিতে এ ঘটনা ঘটে। পরে দুপুরে সভাপতির পদত্যাগ চেয়ে রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ওই বর্ষের …
বিস্তারিত পড়ুনআসন্ন বাজেটে শিক্ষকদের বেতন কি বাড়বে?
মো. আবুসালেহ সেকেন্দার: সরকারের দেওয়া বাজেট জনগণের জন্য স্বস্তির হওয়ার কথা, কিন্তু বাস্তব চিত্র উল্টো। বাজেট মানে আতঙ্ক। বাজেটকে কেন্দ্র করে দুইবার জিনিসপত্রের দাম বাড়ে। বাজেট ঘোষণার প্রাক্কালে প্রথমবার সব জিনিসের দাম বাড়বে। দ্বিতীয়বার বাজেট ঘোষণার পর। উপর্যুক্ত বিষয়টি যেন বাংলাদেশে নিয়মে পরিণত হয়েছে। বাজেটকে সামনে রেখে ইতোমধ্যে জিনিসপত্রের দাম …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল